somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : অপহরন

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফোনটা বাজছে। এই ভোরের দিকেই ঘুমটা জম্পেশ হয়।
বেশ কবার রিং হওয়ার পর গোপাল ফোনটা ধরল।
ও প্রান্তে একজন গম্ভীর গলায় জানাল, "আপনার স্ত্রীকে আমরা কিডন্যাপ করেছি। ফোনের কাছে থাকুন। পরে কথা বলছি।"
ঘুম ছুটে গেল! গোপাল ধড়ফড় করে উঠে বসল।
বউ কিডন্যাপ!!!
.
এখন গোপাল কী করবে? কী করা উচিত তার? গোপাল ঝটপট বিছানা ছেড়ে উঠে পড়ল। বউ কিডন্যাপ হয়েছে এটা শোনার পর কি দাঁত মাজা উচিত? কিন্তু সকালে দাঁত না মাজলে গোপালের কেমন অপবিত্র অপবিত্র লাগে! তাই বাথরুম সেরে দাঁত মেজে ঝুপ করে ফোনের সামনে বসে পড়ল সে।
.
আবার ফোন বেজে উঠল।
-- "হ্যালো, হ্যাঁ যেটা বলার জন্য এই ফোন, আপনি এক্ষুনি কুড়ি লাখ ক্যাশ টাকার ব্যবস্থা করে রাখুন। কোথায় দেবেন, কিভাবে দেবেন সব ডিটেলসে জানিয়ে এক ঘন্টা পরে ফোন করব। পুলিশের কাছে গেলে কিন্তু... কী হবে জানেন তো?"
গোপাল বলল, "কী হবে?"
উত্তর এল, "আপনার বউয়ের গলা কেটে শুধু মাথাটা ক্যুরিয়ার করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব।"
অ্যাঁ এসব বলে কী!
গোপাল বলল, "কি-কিন্তু..."
ওদিকের গম্ভীর কন্ঠ বলল, "কোনো কিন্তু-ফিন্তু নয়! টাকাটা দিতেই হবে আপনাকে। আর যত দেরি করবেন ততই আপনার স্ত্রীর ক্ষতি হবে। শুনুন, প্রথমে একটা কান কাটব তারপর আর একটা। তারপর হাতের আঙুল এক এক করে, বুঝলেন?"
ভয়ে গোপালের হাত-পা কাঁপতে লাগল। গলা শুকিয়ে গেল।
গোপাল বলল, "মা-মানে... আ-আমার বউ..."
লোকটা গোপালকে থামিয়ে দিয়ে বলল, "বুঝেছি আপনার বউয়ের গলা শুনতে চান তো? ভাবছেন ঢপ দিচ্ছি। এই নিন নিজের বউয়ের গলা শুনুন।"
ফোনে কান্নার শব্দ শুনতে পেল গোপাল। কাঁদতে কাঁদতে ও প্রান্ত থেকে তিনি বললেন, "বাঁচাও আমাকে...ওরা আমার ওপর খুব অত্যাচার করে মেরে ফেলবে বলেছে....ওগো তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। "
গোপালের শরীরের মধ্যে কেমন উথাল-পাথাল হচ্ছে।
বলল, "মা-মানে আ-আমি মা-মানে..."
কান্না থেমে গেল। ফোনেই শুনতে পেল মহিলা কান্না থামিয়ে চেঁচিয়ে উঠলেন "কাকে ফোন করেছ? একটা নম্বর ঠিক করে লাগাতে পারে না, কিডন্যাপ করে টাকা আদায় করবে! গাধা... ঢ্যাঁড়শ..."
ফোন কেটে গেল....
সক্কালবেলায় 'আপনার স্ত্রী' শুনেই মনটা কেমন হু হু করে উঠেছিল গোপালের! কবে যে সত্যি সত্যি একটা বউ হবে তার!
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×