somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : বাঙালির ব্যবসা !

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালি ব্যবসা করতে চায় না এটা একেবারেই বাজে কথা।

প্রত্যেকটা বাঙালি পরিবারের মানুষজন চায় আপনি এমন একটা উদ্যোগ করুন:

- যেটা আপনার কাছ থেকে কোন এক্সট্রা সময়, এক্সট্রা খাটুনি, এক্সট্রা ইনভলভমেন্ট দাবী করবে না।

- পুরো ব্যাপারটাই প্রথম থেকে অটো মোডে চলবে, এবং আপনি প্রথম মাস থেকেই চাকরি করলে যে মাস মাইনে পেতেন তার পাঁচগুণ টাকা ঘরে নিয়ে আসতে পারবেন।

- আপনি প্রচুর ফ্রী টাইম পাবেন, কারণ ব্যবসায়ে আপনি অন্য লোকজনকে মাইনে দিয়ে রেখেছেন, সুতরাং তারাই সব কাজ টাজ করে ফেলবে। আপনি মালিক, আপনি কেন বেফালতু কাজ করবেন? মালিকরা আবার কাজ করে নাকি!

- আর আপনি যদি উদ্যোগ করতে গিয়ে নিজে কাজই করবেন, তাহলে চাকরিই বা এমন কি খারাপ ছিল?

- এরপরেও যদি আপনি ব্যবসায়ে ব্যস্ত থাকার দরুন, একটা দুটো মুখেভাত বা বিয়ে শাদির অনুষ্ঠান মিস করেন, তাহলে সবাই আপনাকে গণসঙ্গীতের কোরাস সেকশনের মতন করে "জীবনে টাকাটাই সবচাইতে বড় কথা নয়, সম্পর্ক রাখতেও জানতে হয়" শোনাবে, এবং শোনাতেই থাকবে।

- এবং আর কিছুদিন পরেই যাঁরা "জীবনে টাকাটাই বড় কথা নয়" এই সার সত্য শুনিয়েছিল, তাঁদের মধ্যে কয়েকজনের টাকার অভাব হলে আপনার কাছেই টাকা ধার চাইবে, এবং আপনি সে ধার দিলে জীবনে আর সে টাকা ফেরত পাবেন না। কারণ জীবনে "টাকাটাই বড় কথা" নয়। আর যা বড় কথা নয়, তার কথা আর কে কষ্ট করে মনে রাখে বলুন!

লিস্ট আসলে আরো খানিকটা লম্বা।

সুতরাং বঙ্গ সন্তানেরা (শুধু ছেলে বলিনি, সন্তান বলেছি) এমন একটা ব্যবসার খোঁজে রয়েছেন, যা প্রথম মাস থেকেই মাইনের পাঁচগুণ টাকা দেবে, কর্মচারী কাজ করে বলে মালিক অফুরন্ত অবসর পাবে, আর সেই অবসরে মালিক পরিবারের অন্য সদস্যদের বা প্রেমিক/ প্রেমিকার মনোরঞ্জন করে বেড়াবে, ব্যাপক লাইফস্টাইল মেনটেন করবে, এবং টাকাপয়সার হিসেব রাখার মতন পাতি কাজ করবে না। নইলে বাবা/ মা/ পরিবার/ আত্মীয়/ বন্ধু/ প্রেমিক/ প্রেমিকার এত গঞ্জনা কে সহ্য করে!

দুঃখের ব্যাপার এটাই, যে সেই উন্নতমানের ব্যবসার খবর ইউনিকর্ন বা ডোডো পাখির কাছেই আছে। যেদিন এদের খোঁজ মিলবে, সেদিন বাঙালি আবার ব্যবসা করবে। শুধু খানিকটা অপেক্ষা করুন! =p~
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×