somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : R I P !! B:-/

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এককালে শোকসভা হতো, এখন শোককে শক দিয়ে শোকসার্কাস হয় ফেসবুকে। এই তো সেদিন বাজারে ঝরুর সঙ্গে ছগুর দেখা।
ছগু বলল -- 'কাকা মারা গেলো, অর্শ অপারেশন করাতে গিয়ে ...’
- 'রিপ রিপ'। ফেসবুকে দিয়েছিলে?
- হ্যাঁ।
- কটা লাইক আর কমেন্ট পেলে?
- ৬৭ টা লাইক আর ১০৮ টা কমেন্ট। তুমি তো কবিতাও দিয়েছিলে একটা –
‘আজ তোমায় নিয়েছে কেড়ে প্রাণঘাতী এক পাইলস,
চার কাঁধে তোমাকে যেতে হবে ফাইভ হান্ড্রেড মাইলস'।


এককালে লোকজন শোকে পাথর হতেন, এখন শোকে আগে অনলাইন হন তারপর পাথর হন। এই তো সেদিন কমলদার দাদু মারা গেলেন। কমলদা লিখলেন - 'আজ একটু আগেই দাদু দেহ রাখলেন'। এবার চারিদিক থেকে লাল পিঁপড়ের মতন কাতারে কাতারে মানুষ সেই দুঃখের মিছিলে যোগ দিতে চলে এলেন। বেশিরভাগ লোক লিখলেন - রিপ! যাঁদের আর একটু বেশি কষ্ট হয়েছে বা হাতে বেশি সময় তাঁরা লিখলেন, রেস্ট ইন পিস। যাঁদের আরও বেশি কষ্ট বা আরও বেশি টাইম আছে হাতে তাঁরা লিখলেন, ওনার আত্মার শান্তি কামনা করি। যাঁদের বড় বেশী কষ্ট তাঁরা বললেন, বিশ্বাস করতে পারছি না। অথবা, আমি দাদুকে চিনতাম না কিন্তু কেন জানি না বড্ড কষ্ট হচ্ছে। সকালে ঠাণ্ডা লুচি আর বাসি ঘুগনি খেয়ে গৌতমদার বুকের কাছে এসে একটা সিরিয়াস ঊর্ধ্ববায়ু আটকে ছিল। সেটাকেই কষ্ট বলে চালিয়ে দিয়ে গৌতমদা লিখলেন - 'বুকের কাছে একটা কষ্ট এসে আটকে আছে'। সেই কমেন্টে আবার ১০ টা লাইক।

যদিও এখানেই শেষ নয়। কমলদার পরিচিত ভজা ভট্ট পাড়ার নাটকে রাবণ, রাক্ষস, যম এসবের পার্ট করে বেশ আঁতেল হয়েছেন। তিনি বেশ সিরিয়াস পোস্ট লিখবেন, এটাই স্বাভাবিক! উনি লিখলেন - 'গলার কাছে একটা দলা পাকানো কষ্ট আর কান্না'। কেউ কেউ সেই পোস্টে লিখলেন - 'আমার কষ্টটাও ওইরকম'। কেউ জাস্ট লিখেছেন, সেম। মানে, উনিও একইরকম, অর্থাৎ সেম ফিল করছেন। কেউ এটাও ভাবছেন - 'আরে আমারও তো গলার কাছটায় দলা পাকানো কষ্ট আর কান্না ছিল, কিন্তু ভজাদা আগে পোস্ট করে দিল'। ভজাদা আগে পোস্ট করে দেওয়ায় অনেকেরই গলার কাছের কষ্ট ঢেঁকুর হয়ে উঠে হাওয়ায় মিলিয়ে গেছে আর কান্না শুকিয়ে গেছে।

কেউ কেউ আবার চোখ বুজে টাইপ করেন আর অদ্ভুত বানান লেখেন। শ্যামদা লিখলেন - 'আমার হুকটা কষ্টে ডেটে যাচ্ছে'। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, এটাই লিখতে চেয়েছিলেন। ওদিকে আবার বিমলের পোস্টে শ্যামদা লিখলেন - 'যন্ত্রণার ফল গু ধারা'। ওই ফল্গুধারা লিখতে গিয়ে বিপত্তি! তবে দুঃখ তাঁদের সবচেয়ে বেশী হয় যাঁরা বারবার পিতৃহীন, দাদুহীন, ঠাকুমাহীন ইত্যাদি হন। কেলাবের নদুদা মরলেও 'আবার পিতৃহীন হলাম', ওদিকে মাদাগাস্কারের কেত্তনশিল্পী মরলেও 'আবার পিতৃহীন হলাম'!

তবে কমলদা পুনুদার উপর বেজায় চটেছেন। দাদু টেঁসে যাবার এক সপ্তাহ আগে থেকেই কমলদা আপডেট দিচ্ছিলেন... 'দাদু আর খাচ্ছে না', 'দাদু আর বেডপ্যান চাইছে না'। এদিকে পুনুদা আবার পাহাড়ে যাবেন, ওখানে টাওয়ার নেই। তাই এর মধ্যে কমলদার দাদু মরলে, রিপ লেখা হবে না। তাই উনি কমলদার কোন এক পোস্টে লিখে দিলেন - 'আমি তো পাহাড়ে যাচ্ছি। আমি ফিরে আসার আগে যদি কিছু হয়ে যায়! তাই 'আগাম রিপ' লিখে গেলাম।' আগাম শুভেচ্ছা হলে, আগাম রিপ বা রেস্ট ইন পিস হতেই পারে!

ফেসবুক অঞ্চলে অনেক প্রাণী ঘুরে বেড়ায় যারা অতশত না পড়েই লাইক, কমেন্ট করে। সময় কম, পোস্ট অনেক। কেউ হয়তো তাঁর দাদুর ছবি দিয়ে অনেক কিছু লিখেছেন। এদের এতো বড় পোস্ট পড়ে দেখার সময় নেই যে ওটা দাদুর জন্মদিন উপলক্ষে লেখা নাকি দাদু পার্মানেন্ট শাটডাউন হয়ে গেছেন বলে লেখা! ফলে অনেক উজবুক জন্মদিনের পোস্টে লিখে ফেলে - ভাবতেই পারছি না। আবার কেউ মৃত্যুদিনের পোস্টে লেখে - কী মিষ্টি লাগছে!

বাজারে এমনটাই এখন 'ইন'।" =p~
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×