
বউও পাশে এসে বসে ছবি দেখতে বসল।
আমি ছবি দেখতে দেখতে বললাম, তোমাদের মেয়েদের এক অদ্ভুত ব্যপার।
কনকনে ঠান্ডায় ও তোমরা বিয়ে বাড়িতে ঠান্ডার পোশাক পর না।
এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ। কিন্তু তুমি তা সত্বেও ঠান্ডার পোশাক কিছু গায়ে দাওনি।
বউ বলল,এইবেলায় একদম দরদ উথলে উঠল, আর যখন ঠান্ডার মধ্যে জল ঘেটে বাড়ির কাজ গুলো হয় তখনতো একবারও বল না,আহা!!ঠান্ডায় কত কষ্ট হচ্ছে!!
আমি বললাম,আচ্ছা বলে দেব।
বউ বলল,বলে দেব মানে?
আমি বললাম, ফুলকলি তো সকাল নটায় কাজে আসে।
ওই তো জল ঘেটে রান্না,কাপড়কাচার কাজ করে।
ও এলে মিষ্টি করে দরদ দেখিয়ে এইকথা বলে দেব।
এই বলে আমি বউ এর সামনে মিচকি মিচকি হাসতে লাগলাম।
বউ রেগে গিয়ে বলে উঠল, হে ভগবান !! এই আস্ত শয়তানটাকে নিয়ে আমি কি করবো !!
এখন বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছি । জানি না রাতে খাওয়া জুটবে কিনা !!!
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


