somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : সেফটিপিন

২৪ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপলকে দেখে সবাই ফিক ফিক করে হাসছে। উপল জানে কেন হাসছে সবাই।
ওর প্যান্টের চেন খোলা। আসলে খোলা ঠিক নয়। ছিঁড়ে গেছে। হাঁটছিল সে, হঠাৎ খেয়াল হল প্যান্টের চেন টানতে ভুলে গেছে। রাস্তায় দাঁড়িয়ে পড়ে জোরে চেন টানতে গিয়ে পটাং করে ছিঁড়ে গেল। আর আজই দেখে দেখে টি-শার্ট আর স্কিন টাইট জিন্স পরেছে। জামা হলে, ছেড়ে দিলে, ঢাকা থাকত। কিন্তু ছোট টি-শার্ট। ফলে...
একজন পুরুষমানুষের জন্য এর চেয়ে বিড়ম্বনার আর কিছু নেই!
.
এক গম্ভীর টাইপ চল্লিশ প্লাস মহিলা যেতে যেতে দাঁড়ালেন, তারপরে একটা সেফটিপিন উপলের হাতে দিয়ে বললেন, "দেখুন এটা দিয়ে যদি কিছু হয়।"
জিন্সের প্যান্টে সেফটিপিন!
চেষ্টা করতেই হয় ভদ্রতার খাতিরে। ভদ্রমহিলা দাঁড়িয়ে রইলেন। উপল নর্দমার দিকে মুখ করে লাগানোর চেষ্টার ভান করল।
মাঝবয়েসি ভদ্রমহিলার চোখে কালো ফ্রেমের মোটা লেন্সের চশমা। বললেন, "খুব সাবধানে। জায়গাটা বিপজ্জনক।"
সে কী আর উপল জানে না!
কিন্তু এরকম গায়ে পড়া মানুষ জন্মে দেখেনি সে। যেন গোদের ওপর বিষ ফোঁড়া! একে প্যান্টের চেন ছিঁড়ল, তার ওপর এই রকম চিটানি মহিলা!
সেফটিপিন ফেরত দিয়ে উপল বলল, "হবে না।"
ভদ্রমহিলা বললেন, "বাড়ি কত দূরে?"
.
বেশ ঝামেলায় পড়ল তো! এখন এই চিটানির হাত থেকে রেহাই পাওয়াই তো মুস্কিল!
বলল, "একটু দূর আছে।"
মহিলা বললেন, "এভাবে হাসির খোরাক না হয়ে একটা ট্যাক্সি-ফ্যাক্সি নিয়ে বাড়ি চলে যান।"
এইবার মাথা গরম হয়ে গেল উপলের। বলল, "আমাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন বলুন তো?"
মহিলা আপনি থেকে তুমিতে নেমে বললেন, "সবাই তোমাকে দেখে হাসছে, খারাপ লাগল আমার।"
উপল জোড় হাত করে বলল, "আপনি প্লিজ আপনার কাজে যান। আমি ঠিক চলে যাব।"
.
ভদ্রমহিলা চশমা খুলে চশমার মোটা কাঁচ আঁচলে মুছলেন। চোখও মুছলেন। তারপর বললেন, "ঠিক তোমার মতো আমার এক ভাই ছিল। সাইকেলে করে যাচ্ছিল, পেছন থেকে অটো ধাক্কা মারে। ছিটকে পড়ে দূরে। মাথায় আঘাত লেগে স্পট ডেথ। এখনও এক বছরও হয়নি।"
শুনে উপল জোর ধাক্কা খেল। ও এই ব্যাপার! বলল, "আচ্ছা, এবার বুঝলাম। ঠিক আছে আমি একটা টোটো ধরে বাড়ি চলে যাচ্ছি। কিছু মনে করবেন না, আমি আসলে..."
ভদ্রমহিলা থামিয়ে দিয়ে বললেন, "আমি কিছু মনে করিনি। আচ্ছা চলি।"
.
ভদ্রমহিলা একটু গিয়ে ফিরে এসে বললেন, "ওর সঙ্গে আর একজন বন্ধুও ছিল। ওরা কোচিং পড়তে যাচ্ছিল যে যার সাইকেলে। ওর বন্ধু পরে বলেছিল, ভাই নাকি সেদিন প্যান্টের চেন লাগাতে ভুলে গিয়েছিল। উল্টোদিক থেকে আসা কয়েকজন ওর চেন খোলা প্যান্ট দেখে এমন হেসে উঠেছিল যে ভাই হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গিয়েছিল কেন হাসছে দেখার জন্য। আর তখনই পেছন থেকে অটোটা সজোরে ধাক্কা মেরে দিয়েছিল।" /:)
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৯




তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-স্বাদের ফিউশন থেকে আধুনিক বায়োলজিক্যাল শক

লিখেছেন শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১


প্রারম্ভিক জিজ্ঞাসা
"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×