somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : লিগাল না লজিক্যাল ? :-P

০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজের ফার্স্ট ইয়ার ফাইনালে ফেল করে বসল এক ছাত্র। কিন্তু ফেল করলে তো চলবে না! যেভাবেই হোক পাশ করতে হবে।

সে গেল প্রিন্সিপাল স‍‍্যারের রুমে। কিন্তু অনেক কাকুতি মিনতি করেও স্যারের মন গলাতে পারল না।

তখন ছাত্রটি মনে মনে একটা ফন্দি আঁটল। সে গম্ভীর হবার ভান করে বলল, স্যার, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, আমি আমার রেজাল্ট মেনে নেব। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আমাকে পাশ করিয়ে দিতে হবে।

ছাত্রটির বুদ্ধিশুদ্ধির ওপর প্রিন্সিপাল স্যারের খুব একটা আস্থা ছিল না। এরকম গবেট টাইপের একটা ছেলে কি এমন প্রশ্ন করবে যার জবাব তার মতো অভিজ্ঞ শিক্ষক দিতে পারবে না! অতএব, তিনি রাজি হলেন।

ছাত্রটি একটা ফিচলে হাসি দিয়ে বলল, বলুন তো, কোনটা লিগ্যাল কিন্তু লজিকাল না? কোনটা লজিক্যাল তবে লিগ্যাল না? আর কোনটা লিগ্যাল বা লজিক্যাল কোনোটাই না?

প্রিন্সিপাল স‍‍্যার এবার বেকায়দায় পড়লেন। ভেবে ভেবে চুল ছিঁড়ে ফেলার অবস্থা, কিন্তু সঠিক উত্তর কিছুতেই মাথায় আসছে না। শেষে ছাত্রের শর্ত মেনে নিয়ে তাকে পাশ করিয়ে দিলেন।

পরদিন তিনি ক্লাস নিতে গিয়ে ভাবলেন, গতকালের প্রশ্নটিই তিনি আজ ছাত্রদের করবেন। প্রশ্ন করতেই তিনি হতভম্ব। প্রায় সবাই হাত তুলেছে।

তিনি তখন সামনের বেঞ্চের একজন ছাত্রকে বললেন, বল দেখি!

ছাত্রটি মুচকি হেসে বলল, স‍‍্যার, আপনার বয়স ৫৯, আর আপনার স্ত্রীর বয়স ১৮! এটা লিগ্যাল, কিন্তু লজিক্যাল নয়।

স্যার তখন ছাত্রটিকে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বললেন, আরে বস বস হারামজাদা, তোকে আর বলতে হবে না।

আরেকজন ছাত্র মাঝের সারি থেকে লাফ দিয়ে উঠে বলল, স‍‍্যার, আপনার স্ত্রীর সাথে ১৯ বছরের এক যুবকের অ্যাফেয়ার চলছে! এটা লজিক্যাল, কিন্তু লিগ্যাল না।

স‍‍্যারের তো বিষম খাওয়ার অবস্থা। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনোমতে গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেলেন।

কিন্তু তখনও অবাক হওয়ার আরো বাকি ছিল! লাস্ট বেঞ্চের একজন বলে উঠল, "স‍‍্যার, আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্ত্বেও আপনি তাকে পাশ করিয়ে দিয়েছেন। এটা না লজিক্যাল, না লিগ্যাল।

স্যার মাথা ঘুরে ধপাস করে পড়ে গেলেন। =p~
(সংগৃহীত ও কিছুটা পরিমার্জিত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×