somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মগের মুলুক বাংলাদেশ!

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক যেমন মোগল সম্রাটদের নাম মনে রাখার সূত্র ছিল ‘বাবার হ’ল আবার জ্বর, সারিল ঔষধে’, তেমনি শাহজাহানের চার ছেলের নাম মনে রাখার উপায় ছিল এইটে – ‘ঔরঙ্গজেব, যদি মুরাদ থাকে তো সুজা হয়ে দারা!’

তো এই চার ছেলের মধ্যে সবচেয়ে বড় ছিল দারা – দারাশিকো। শাহজাহান নাকি তাকেই সবচেয়ে বেশি পছন্দ করতেন। কিন্তু মোগলরা তো বিজ্ঞানে খুবই আস্থা রাখত, তাই তাদের সাম্রাজ্য চালানোর উত্তরাধিকারী ঠিক হ’ত পুরোপুরি ডারউইনিয়ান ওয়ে-তে – সার্ভাইভ্যাল অভ দ্য ফিটেস্ট নীতি মেনে। মানে সেয়ানা হলেই ভাইরা পরস্পরের সঙ্গে মারামারি করবে। যে জিতবে সে বাকি ভাইদের ও বাবাকে কোতল করে সিংহাসনে চেপে বসবে। সে ভাবেই ১৬৫৭ খ্রিস্টাব্দে যখন জানা গেল শাহজাহানের শরীর খারাপ, অমনি মেজোভাই সুজা – সে তখন বাংলা-বিহার-উড়িষ্যার দেখভালের দায়িত্বে, তার অফিস ঢাকায় – ভেবে বসল, এই সুযোগ! সেজো ঔরঙ্গজেব দেখাশোনা করছে পুরো দাক্ষিণাত্য, সে কি ছেড়ে দেবে! যাই হোক, বছরখানেক প্রচুর মারামারি হ’ল, গদিতে বসল ঔরঙ্গজেব। সুজা দিল্লির দিকে যাত্রা শুরু করেছিল, মধ্যে দু-তিনটে যুদ্ধে হেরে পশ্চাদপসারণ করে ঢাকায় পালিয়ে এল। যেই শুনল ঔরঙ্গজেব ঢাকায় সেনা পাঠাচ্ছে, অমনি ঢাকা ছেড়ে পালিয়ে গেল আরাকানে। আরাকানের শাসক সুজাকে বলেছিল তার পরিবারকে মক্কায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু অতগুলো উটের পিঠে বোঝাই অত সোনাদানা আর এতগুলো পালকি-বোঝাই অসামান্যা রূপবতী যুবতী দেখে প্রতিজ্ঞা ভুলে গেল। শহিদ হলে বাহাত্তর হুর মেলে, শাস্ত্রে বলেছে, কিন্তু বেঁচে থেকেই যদি অতগুলো পাওয়া যায়, তাহলে শহিদ হওয়ার দরকার কী – এই অশাস্ত্রীয় নীতিতে সে সুজাকে আটকে রাখল। সুজার লোকবল কম, সে ঝামেলা করার চেষ্টা করে ব্যর্থ হ’ল। প্রাণ, সোনাদানা এবং নিজস্ব নারীবাহিনীর সম্ভ্রম সবই হারাল সে।

মারাঠা ধূর্ত গেরিলা শিবাজির কাছে নাকানি-চুবানি খেয়েছিল ঔরঙ্গজেবের মামা তালেবর যোদ্ধা শায়েস্তা খাঁ। বিরক্ত ঔরঙ্গজেব তাকে দাক্ষিণাত্য থেকে তুলে পাঠিয়ে দিল ঢাকায়। সুজাকে ঔরঙ্গজেব হত্যা করতে চাইলেও সুজার হারেমের বেগমরা তো আফটার অল মোগল-ঘরের বউ, তাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছে এক মগ শয়তান, তা কী করে সহ্য করা যায়? শায়েস্তা খাঁর ওপর দায়িত্ব পড়ল মগ ব্যাটাকে শায়েস্তা করার। সে ব্যাটা তো ফেল মারলো ! =p~

চট্টগ্রাম কক্সবাজারে তখন মোগল-আরাকান ছাড়াও আর এক পার্টির আনাগোনা। পোর্তুগিজ। ভাস্কো ডা গামার লাইন ধরে তারা কালিকট ছেড়ে বহুদিন আগেই উত্তরে ঘাঁটি গেড়েছে গোয়ায়। আর কন্যাকুমারী পেরিয়ে চলে এসেছে বঙ্গোপসাগরে। প্রথম প্রথম ব্যবসা-বাণিজ্য তাদের উদ্দেশ্য থাকলেও তারা হিসেব করে দেখেছে জিনিসপত্র কেনাবেচা থেকে অন্যের জাহাজ লুট করে মাল বাগিয়ে নিলে লাভ অনেক বেশি। ফলে তাদের নতুন নাম হয়েছে – জলদস্যু! আরাকানের শাসক তাদের মিত্র। মগেরাও শিখেছে এই বৃত্তি। ফলে গোটা অঞ্চলটাই তখন মগের মুলুক।

আর এখন ? গেনজী ও জামাতীদের পাল্লায় পরে গোটা বাংলাদেশ টাই মগের মুলুক ! B:-)
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লিখেছেন রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×