somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে লেখা গেদু চাচার খোলা চিঠির ২য় পর্ব।

১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা হাসিনা,

শরীরটা একদমই ভাল নাই। যত বয়স হচ্ছে ততই নিজের কাছে যেন নিজে হেরে যাচ্ছি। আজকে তোমাকে লেখা আমার চিঠির ২য় পর্ব শুরু করব একটা বিরক্তি দিয়ে। মা গো, বঙ্গবন্ধুর মত একজন নেতা বাংলাদেশে এর কখনই আসবেন না এটা আমরা সবাই জানি আর নিজের পিতা হিসেবে যে তুমি কতটা গর্বিত সেটাও আমরা জানি কিন্তু সমস্য হলো সব জায়গাতেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে তুমি তাকে সবার চক্ষুশুল করে দিচ্ছো। সেদিন বাসে যাচ্ছি...আমার পেছনের সিটে এক বাচ্চা তার বাবাকে বঙ্গবন্ধুর ছবি দেখায় বলতেছিলো, ‘বাবা, বাবা, উনি কে’...বাবা উত্তর দিলো, ‘বঙ্গবন্ধু’...বাচ্চা বলল, ‘উনাকে সব জায়গায় দেখি কেনো?’...বিব্রত বাবা চারপাশ দেখে আস্তে করে উত্তর দিলো, ‘দেশ টা উনার মেয়ের...আর কোন কথা বলবানা তুমি চুপ!!!’। তাই বলি সবখানে উনাকে টেনে এনে তুমি কাজটা মোটেও ভাল করো না মা মনি। বঙ্গবন্ধু আমাদের ভালবাসায় আছেন...অন্তরে আছেন সুতরাং এইসব হাস্যকর বিষয়গুলা বাদ দিলে ভাল করবা। মানুষ বিরক্ত এগুলা দেখে।

বিটিভি দেশের সাধারণ মানুষের টাকায় পরিচালিত টিভি। এখানে মানুষ তাদের মনের মত অনুষ্ঠান দেখতে চায় সারাদিন তোমার পরিবারকেই দেখতে চায়না। একটা ব্যাপার মাথায় রেখো মা...জোড় করে মানুষের ভালবাসা আদায় করা যায় না। বঙ্গবন্ধু তার অসামান্য ভালবাসা দিয়ে মানুষের মন জয় করেছিলেন সুতরাং তোমাকেও সেটা করতে হবে। বিটিভির যা অবস্থা তাতে এটাকে কোন আমলে স্বামীর টিভি আবার কোন আমলে বাপের টিভি বলা যায়।

বেশ কিছুদিন আগে টিভি দেখতেছি আর ভাত খাচ্ছি...হঠাত তোমার একটা উক্তি শুনে গরম ভাত মুখের মাঝে আঁটকায় গেলো...রীতিমত জিহবা পুড়ায় ফেললাম। তুমি পরিস্কার বললা কবি কাজী নজরুল ইসলাম নাকি বঙ্গবন্ধুকে দেখে লেখায় উৎসাহ পেতেন। কোন সন্দেহ নাই জাতীয় কবির শেষ বেলায় বঙ্গবন্ধু তাকে সম্মান জানানোর ব্যবস্থা করেছেন...দেশের নাগরীকত্ব দিয়েছেন...তাকে বাংলাদেশে এনেছেন...কিন্তু মা গো, তোমার এই কথাটা শুনলে কবি তার নাগরীকত্ব সত্যি সত্যিই বিসর্জন দিয়ে দিতেন। মানুষ এগুলা দেখে হাসে মা মনি। এভাবে দুর্বল মন্তব্য আর করো না।


মা রে,

আইন জানলেই যে সে দেশের একটা গুরুত্বপুর্ণ মন্ত্রনালয় পাবে সে ধারনা কিন্তু ঠিক না। তাকে আইন জানার পাশাপাশি একটা বড় হৃদয়ের অধিকারীও হতে হবে। সাহারা খাতুন তোমার মন্ত্রীসভার সবচেয়ে খারাপ নির্বাচন। উনি কিছু কিছু কাজ ভাল করলেও প্রায় প্রায় খেই হারানো মন্তব্য করে বসেন। ফেলানী হত্যাকান্ডের মত এতটা দুঃখজনক ঘটনার পর উনি বলেছিলেন ফেলানী নাকি আমাদের দেশের না। উনাকে কথা বেশি বলার থেকে ভাল কাজ বেশি করতে বলবা।

আমি ব্যাক্তিগতভাবে হরতাল,ধর্মঘট পছন্দ করিনা কিন্তু মা মনি হরতাল আসলেই তুমি যে নতুন আইন বানায় বসছ...সেটা কিন্তু এক সময় তোমার গলার কাঁটা হয়ে আসবে। পথের থেকে লোক ধরেই যে আইনের ফাঁদে ফেলছো...সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্যায়।

পুলিশ বাহিনীকে তোমাদেরই ঠিক করতে হবে। তাদের কাজ দেশের আইন শৃংখলা রক্ষা করা কিন্তু তাদের কে যদি তুমি বিরোধী দলকে দমনে কাজে লাগাও তাহলে মানুষ তাদের প্রতি আস্থা হারায় ফেলবে।পুলিশের বিরুদ্ধ্যে কোন অভিযোগ পেলে সাথে সাথে সেটার প্রতি ব্যবস্থ্যা নিও...সাহারার মত ওভার রিএক্ট করো না।মনে রাখবা দোষে গুনেই মানুষ...তাই পুলিশেরও দোষ থাকতে পারে...তাদের বিরুদ্ধ্যে অভিযোগ তদন্ত করা মানে নিজ সরকারের দুর্বলতা প্রকাশ পেয়ে যাওয়া না...বরং এটা সততার একটা নিদর্শন।

মা রে,

বেশ কিছুদিন আগে তোমার একট কাজে আমি খুবই হতাশ হয়েছিলাম। তোমার দলের সাবেক একজন ক্যাডার ‘বিপ্লব’ কে কিভাবে তুমি রাষ্ট্রীয় ক্ষমার সুযোগ দিলা? মানুষ তাহলে কিভাবে আদালতে সুবিচার প্রত্যাশা করবে? আমার হাতে সুযোগ আছে বলেই আমি সেটার সুযোগ নিয়ে একজন খুনিকে ছেড়ে দিবো? তাহলে বেগম খালেদা জিয়া যদি পরবর্তিতে আসেন তখন তিনিও তো একই কাজ করবেন...!!!। আমরা বলতো মা...কাদের প্রতি বিশ্বাস রাখব? কাদের উপর দেশ গড়ার ভারটা দেব? এটা তোমাকে ভালবাসার প্রতিদান মা মনি?

মা রে,

আদালত একটা পবিত্র জায়গা। মানুষ এখানে আসে সুবিচারের প্রত্যাশায়। কিন্তু আজকাল আদালত হয়ে গেছে নাটকের জায়গা। দেশের অনেক বড় সম্মানের জায়গা সুপ্রিম কোর্ট আমরা নোংরা বানিয়ে ফেলেছি...সেখানে হাতাহাতি,ভাংচুর,গালাগালি হয়। সেখানে সারারাত পুলিশ ঘিরে থাকে আরেকজন আইনজীবিকে ধরার জন্যে...শেষে একটা রফা হয়। মা গো...এই নোংরামি গুলা কি না করলেই না? এমন একটা সময় এসে যাবে...মানুশষ বিরক্ত হয়ে নিজেরাই নিজেদের হাতে বিচারের ক্ষমতা নিয়ে নেবে।

মা রে,

আবার ফিরে আসি আবুলের জায়গায়। বি আর টি সি তে ব্যারিষ্টার নাজমুল হুদা অনেক গুলা ভলভো সার্ভিস চালু করেছিলেন। বাস গুলা শুধু সুন্দরই ছিলো না...এটা আমার দৃষ্টিতে ঢাকা অন্যতম আরামদায়ক একটা বাহন ছিলো। শুধু মাত্র চড়ব না তোর গাড়িতে এমন একটা ভাব দেখায় আবুল সাহেব বন্ধ করে দিলেন সেটা। ভলভো গুলা এখন গ্যারাজে পরে আছে...দেশের মানুষ জানে না...তাদের কামাই থেকে দেয়া করের টাকায় কেনা বাস গুলাকে খুবলে খুবলে খাচ্ছে কারা? কি হতো এই বিলাসিতা না দেখায় বাস গুলা ঠিক করে চালালে? চীন থেকে আমদানী করা বর্তমানের বাস গুলার অবস্থ্যা কতটা ভাল? কতদিন টিকবে সেগুলা? তাই বলি মা রে, ভলভো গুলা শুধুমাত্র জিদের বশের ফেলে নষ্ট না করে সেগুলা ঠিক করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওন্তত দিয়ে দেয়া যেতে পারে...তাতে লক্কর ঝক্কর বাসে চড়ে আমার বাচ্চাগুলার জিবননাশের ঝুঁকিটা অন্তত কমবে। তাদেরও তো ইচ্ছা জাগে একটু আরামে তাদের ক্যাম্পাসে আসবে...আবার ক্লাস করে আরামে ফিরে যাবে !!!।


মা গো,

তোমাকে লিখতে বসলে উঠা বড় কষ্টের কাজ। ফিরে আসব আবার অনেক বিষয় নিয়ে।ভাল থেক মা মনি। আল্লাহ হাফেজ।

ইতি,
তোমার গেদু চাচা।
১৮-১০-২০১১ ইং।

মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে লেখা গেদু চাচার খোলা চিঠির ২য় পর্ব।

মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা কে লেখা গেদু চাচার খোলা চিঠি।(১)

মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা কে লেখা গেদু চাচার খোলা চিঠি।(১)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×