somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিজিত কুন্ডু'র লায়ন-লিলিগুচ্ছ

২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নমুনা-১০১

রান্না করবো অনবদ্য দু’পেঁয়াজা

পাখির কলিজার সাথে মিশিয়ে দিয়েছি গার্লিকের কুচি। মসলা নাড়ছি। প্লাটিনাম হাত দিয়ে খসিয়ে দিচ্ছি এলাচি হলুদ মরিচের গুঁড়া

আমার বাগারে রঙ ফুটে উঠছে ধীরে। আরেকটু ধীরে সূর্য অস্ত যাচ্ছে বার্মিংহামে, পূরবী খালার হাত ধরে...




নমুনা-১০২

বহুদিন পর দেখলাম- একটা পাথরের মাছরাঙায় হেলান দিয়ে দাঁড়িয়েই আছো। ভুবনপত্রে তোমার নাম লিখতে চাইলাম। কলম হতে কয়েকটি কৃষ্ণঘোড়া বেরিয়ে পড়লো, দ্রুত।

আমি শুনতে পাচ্ছি

জলের তলদেশ হতে পিতলের ঘণ্টাধ্বণি তুমি কি শুনতে পাচ্ছ!

দাঁড়িয়েই থাকলাম
ধর্মশালার কালো দরজার পাশে
স্বর্গের একমাত্র কুকুর




নমুনা-১০৩

খবরের কাগজে নেচে উঠলো কিছু রঙীন আবর্জনা ও মুদ্রাশঙ্খ। ভুবনায়নের মাহাত্মকীর্তন পড়লাম। মায়ারজ্জুর খোঁজে টেলিভিশন অন করতে বললাম জার্মান শেফার্ডকে। উটের ডিম হতে বেরিয়ে-আসা বুদ্ধিজীবীদের ওয়াজ-নসিহত শুনলাম দীর্ঘক্ষণ

আদি মানবের বিচারক ছিল কাক
কুকুরের চেয়ে শতবর্ষ আগে জন্ম তার
কুকুর জন্মেছে মানব জন্মের ঠিক এগারো শ’ বছর আগে

টেলিভিশন বন্ধ করে দিলাম
গুঁড়া গুঁড়া হয়ে নাই হলো তরল সুন্দরী

টিভির সারাউন্ড স্পীকার বেয়ে ফ্লোর বেয়ে, সোফা বেয়ে, কেবলই প্রবাহ দেখি, পচে-যাওয়া জিহ্বা ও পুঁজের...

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:০৬
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×