somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুন্ডুকবিতা

২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিক্ষুণীদের স্তন স্পর্শ করা ক্ষমাযোগ্য জানি। ক্ষমা করো, ইয়াছির ভূপৃষ্ঠে আমি বংশপ্রধান। আসন্ন যুদ্ধে মারা যেতে পারি

গ্রাম-খালিশপুরে দ্রব্যাত্মক যখন মেদেনীপুরে তুমি তরলাত্মক; দুই পায়ে দুধের বাস্প ঘননীল। নিশ্চয়ই তুমি নরমভূমির অধিবাসী। ঘাড়ের গন্ধ শুঁকে জানলাম তোমার বয়স কয়েক কোটি বছর এবং তুমি মনোগতি প্রধান...

জন্ম যদিও কৃষ্ণনগরে, তুমি জেনে রেখো আমাদের পূর্বপুরুষ কোনো এক পাথর খণ্ডে সম্মানিত অধিপতি ছিলেন। বদর যুদ্ধের বরখেলাপ আমরা কোনোদিন করিনি নমরু! সহঅস্তিত্বের জানোয়ারের সাথে যদিও জন্তু পূজারী আমি ভুল করে অলৌকিক উটের শিরোচ্ছেদ করেছি। আমি দু:খিত হযরত সালেহ...

উটনীর পিঠে চড়ে ঠিক কতো হিজরিতে কলিজার রক্ত হিম হয়েছিল এখন আর মনে নেই। আপেলের জন্মকুঞ্জে কতো লক্ষ রক্তের হাতি পাখা মেলেছিল একথাও ঋতু দেবতা জানেন

সূর্য পূজারীর দু'চোখের ঘাম কী করে যে শিশির হবে
কিছুই জানি না আমি
কানা জল্লাদের হাতে এখনও যে রাজকন্যা বন্দী হয়ে আছে...


০২.

হাড়ের ভেতরে রূপ, চাঁদামাছের কঙ্কাল দেখে দেখে
রক্ত ফাটিয়ে দুধ ম্রিয়মাণ তবু...
তৃণপিণ্ডে রজনী নিরন্ধ্রনিবিড় হলো
ভ্রাতাটিকে সমাহিত করে অ্যান্টিগণি এখনও বাড়ি ফিরেনি তো

ইস্কিলাস নাটকের মাঝপথে
জন্মান্ধ যবনিকা টেনে দেয়া হলো
এজিস্তান সঙ্গে করে নটরাজ
হর্ষ বিষাদের বেড়ালের সাথে মিলেমিশে জেনে যায়
থিবিসের বনদেবী চিরদিন বনের আহার

বিষধর আলো থমথম
জগতের সব নমরু নগরে...

এ-মর্মে আটপৌঢ়ে উনুনেও দপ করে জ্বলে ওঠে কুমারী আগুন




সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×