somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুন্ডুকবিতা

২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনও কি রাগ করে আছো

কয়েক 'শ মেগাপিক্সেল প্রেম বুকে নিয়ে মিকেলএঞ্জেলো তো জোড়া হত্যার আসামী ছিলেন
সময় হলে ফাঁসি দিয়ো
ধমনী তৈরির সমূহ কৌশল অনেক আগেই শিখে রেখেছি

নিহিতার্থে
কামনার আগুন থেকে জন্ম নেয় সর্পাকৃতির মোমবাতি
আলো বেয়ে বেয়ে এজলাস হতে নেমে আসো
ফুলে-ওঠা রাগ ও নিতম্ব সম্বরণ করো

স্ত্রৈণ আঁখিয়া তুমি গলিত ধাতুর ঝরণা
তোমার আদালতেই তো ফাঁসির আদেশ ঘন ঘন শোনা যাবে

শিবা, তুমি কি আজকের মতো লিখে ফেলেছ- হ্যাঙ্গ আনটিল ডেথ...


০২.

প্রভাতের শাদা হাত-পা সহ
মরফিনের আঙুলগুলো গলে গেছে বহুঘণ্টা আগে
নগরীর সীমান্ত পিলারের পাশে
সারি সারি গাভীদের উলান উচ্চতায় উড়ে গেলে কালনেমির নগরীতে রোদ উঠে, চাঁদ উঠে...

নৃ-নর্তকী, আহার করেছি সারারাত
কেউ কেউ হর্ষচূর্ণ, পুষ্পের বিলাপ...
এখন নেড়ি-কুকুরের চোখের ভেতরে বসে
থেঁতলানো দুপুর দেখে নিচ্ছি আরো একবার
শুকিয়ে-যাওয়া পুঁজ ও মিষ্টান্ন ভান্ডারে স্থিরতম সারিবদ্ধ পিঁপড়েগুলি

আমার লোমকূপ হতে তৈরী করেছে তারা
বহুবর্ণ পোষাক, চিত্রীর ব্রাশ
শপিংমলে ধাবমান অজস্র জননীর ঝাঁক...
তারা বিচ্যুত আমার ঔরস হতে, বৃন্ত হতে খসে-পড়া
তারাই কি তবে ডালিম পুরাণ

বসে আছি কীট ও কুকুর সহোদরা। আমার রক্তচক্রে ক্লান্তি নিবারণ করে প্রাণীবিদ্যার ফকির অথচ জঠরের ব্যাগ হাতে কেউ কেউ আসে আমায় খরিদ করে নিয়ে যেতে...
বিষধর প্রেমিক দাঁড়িয়ে পড়ি
অর্ধাঙ্গীর দেহে বার বার চুম্বন করি, জলাতঙ্ক ছড়াই

ঝিমুতে থাকে
পাখিদের ডানায় দাউ দাউ রোদ, অনন্ত বিদ্যুৎ
ট্রাকে করে কারা যেন নিয়ে গেল বেহুলার ভেলা, বাথটাব
কারা যেন ছুঁড়ছে তো ছুঁড়ছে তীর ও পাতিহাড়

ফেটে যায়
পাথরের পাতার নিচে কুকুরের চোখগুলি
রোদ ও মাংসের কুন্ডলী ছিঁড়ে আন্তঃজেলার বাসগুলো দূর মফস্বলের দিকে যাত্রা শুরু করে

সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:২৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×