somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তগদ্যঃ রোমথা

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গঃ কবি মানবেন্দু রায়


ভাঙ্গা চশমার ভেতর দিয়ে সূর্য দেখে নিচ্ছে এই অন্ধ্রপ্রদেশ, এই ভূ-পৃষ্টকে; আলো পড়েছে দক্ষিণ-ভারতের দেবী-দক্ষিণ পাহাড়ে... হে পাহাড়, তোমার বয়স কতো! মানুষের ঘাড়ের গন্ধ শুঁকে বয়স টের পাওয়া যায়- কে জানি বলেছিলো সেই কবেকার শৈশবে! পাহাড়ের বয়স কী করে জানলো বক্ষব্যাধি হাসপাতালের তরূণ বক্ষবিদ্যক! মাঝারি আকারের এই পাহাড়টি না কি হিমালয়ের চেয়ে বয়সে অনেক বড়...
পৃথিবীর এই পুরনো পাহাড়ে আমি উঠবো...
আমার সারা জন্মের ইচ্ছে- জীবনে অন্ততঃ একবার আমি পাহাড়ে উঠবো...
আমি ছা-পোষা মানুষ- এই জীবন, এই সংসারের পাহাড় ঠেলে ঠেলে কখনোই কোনো ভূ-পাহাড়ে আরোহণের সুযোগ হয় নি আমার...
মা, আমি পাহাড়ে উঠবো...
হে পুত্র-কন্যা, আমি জীবনে একবার পাহাড়ে উঠবো...
হে মৌ-ভোর, মাটির মমিতে দেখি স্বজনের মরা মুখ...
ঐ পাহাড়ে ঘুমিয়ে আছে আমাদের মৃত মা, মৃত ঝর্ণা, হারানো বন্ধুর রোদমাখা মুখ... ঐ পাহাড় শীর্ষে আমি একবার দাঁড়াতে চাই...
আমার ডানপাশে অক্সিজেন-সিলিন্ডার, বাঁ-পাশে পাহাড়...
মা, আমি পাহাড়ে উঠবো
দ্বাদশ শতাব্দীর মৃত কবিরাজের যুবতী বউ, আমি পাহাড়ে উঠবো...
হে লক্ষণ সেন, বল্লম রায়- আমি পাহাড়ে উঠবো...

হাসপাতালের জানালা দিয়ে ভাঙ্গা ভাঙ্গা বাতাস বইছে... এই ভাঙ্গা সংসার ছিদ্র করে বাতাস বইছে...আমি এই ছিদ্রের ভেতর আরো কিছুকাল বেঁচে থাকতে চাই। আমার অসমাপ্ত লেখাগুলোর জন্য এই ধারকরা সময়ের ভীষণ দরকার আমার। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী, সেই দ্বাদশ শতাব্দীর রোমথা, যাদের কপালে কাটা দাগ আছে, যারা গিনিপিগের মতো ব্যবহ্রত হবে আয়ুর্বিদ্যার কাজে, ফাঁসির আগ পর্যন্ত বহুবার সঙ্গম করে যাবে মৃত্যু নামের মাগীটার সঙ্গে; তাহাদের কথা আর কবিরাজের যুবতী বউয়ের কথা... সময়কে গুটি গুটি করে মার্বেল খেলার জন্য হে মহাপ্রকৃতি, আরও কিছুকাল এই মরপৃথিবীতে বেঁচে থাকা জরূরী আমার...

...আর পারছি না হে জননী- ঐ পাহাড়ে আমি উঠবোই...

উঠছি তো উঠছি...

উঠতে উঠতে
উঠতে উঠতে খেয়াল করলাম- আমার নিঃশ্বাসের মধ্যে ছোটো ছোটো টিলাগুচ্ছ রয়েছে, ক্রমশঃ তা পাহাড় হয়ে যাচ্ছে! এক জীবনে সবাই কি তবে পাহাড়ে উঠতে পারে না মা! আমার বুকের চাপটা কি ঐ পাহাড়ের চাপের চেয়ে বহুগুণ বেশি!

গড়িয়ে গড়িয়ে উপরের দিকে উঠছি না কি নিচের দিকে যাচ্ছি ঠিক বুঝতে পারি না! কেবল মনে হয়- আমি সেই দণ্ডপ্রাপ্ত রোমথা, আয়ুর্বিদ্যার বিষাক্ত সিরাপ পান করেছি...
_________________________________________
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×