ব্যাপক বিনোদন পেলাম, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কথা শুনে। তিনি শিক্ষার্থীদের বলেছেন, ফাঁস হওয়া প্রশ্নের পিছনে না ছুটে বিবেকবান ও নীতিবান হতে। এ যে দেখি ভূতের মুখে রাম নাম! শিক্ষার্থীদের উপদেশ দেয়ার আগে তিনি নিজে বিবেকবান হয়ে কেন প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলেন না? বরং বারবার মন্ত্রের মত একই বুলি আউরাইলেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে, কোন প্রশ্ন ফাঁস হয়নি। এখন মিডিয়াতে তোলপাড় হওয়ায় নিজের দোষ ঢাকতে শিক্ষার্থীদের বিবেকবান হতে বলছেন, তখন তার বিবেক কই ছিল? বিবেকবান হতে হলে তো শিক্ষার্থীদের উচিত যারা অনেক কষ্ট, পরিশ্রম এবং যুঁকি নিয়ে প্রশ্ন ফাঁস করেছেন, তাদের পরিশ্রমের মূল্য দিতে ফাঁস হওয়া প্রশ্ন সংগ্রহ করে সে অনুযায়ী পরীক্ষা দেয়া। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি হল, যে সকল শিক্ষার্থী প্রশ্নপত্র সংগ্রহ করতে না পারে,তাদেরকে প্রশ্নপত্র সরবরাহ করতে হবে।কারণ কেউ ফাঁস হওয়া প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা দিয়ে A+ পাবে আর কেউ নীতিবান সাজতে গিয়ে বা প্রশ্ন সংগ্রহ করতে না পারার কারনে A+ থেকে বঞ্চিত হবে তা তো হতে পারেনা!!!
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।