somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েরীর পাতা লিখেছেন শরিফুল ইসলাম, মাগদেবুর্গ, জার্মানি

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাফল্য হল একটা দীর্ঘ পথের মত, পথিকেরাই যেই পথে সাফল্যের সংজ্ঞা খুঁজে পায়। পথ কখনোই পথিকের সাফল্যকে সংজ্ঞায়িত করতে পারে না। পথ বেয়ে চলে যুগের পর যুগ, হাজার হাজার গন্তব্যে ফেরা আর নতুন গন্তব্যে যাত্রা খুঁজে পাওয়া। ‘জার্মান প্রবাসে’ ঠিক তেমনি এক পথের খোঁজ যেখানে হাজার হাজার স্বপ্নজয়ী বাংলাদেশী নবীন, আর সফল এবং অভিজ্ঞ প্রবীণদের মিলন মেলা। সবাই তাদের সাফল্যের গল্প বুনছে, আর পথ দেখিয়ে যাচ্ছে একজন আরেকজনকে। এভাবেই চলছে যাত্রা, আর এই যাত্রায় এখন আমরা ১ বছর বয়সী।
**********************************************
বিস্তারিত পড়তে বা ডাউনলোড করতে চাইলেঃ http://www.GermanProbashe.com/archives/3214
**********************************************

অল্প সংখ্যক প্রবাসী উদ্দীপ্ত তরুণদের অদম্য উৎসাহে ২০১৩ সালে যাত্রা এই ১ বছর বয়সী ম্যাগাজিনের। বয়সে শিশু হলেও অল্প সময়েই পরিণত এই ম্যাগাজিন পেয়েছে অনেক পর্যাপ্ততা আর লক্ষণীয় সাফল্য। সাথে সাথে বৃদ্ধি পেয়েছে পরিচালনা পরিষদ। ঠিক আজকে এই ম্যাগাজিন হল একটা সমৃদ্ধ প্লাটফর্ম, যেখানে নিজের একটা সাধারণ গল্প হয়ে যেতে পারে অসাধারণ, ভাগ করে নেয়া যায় এই প্রবাস জীবনের ব্যস্ততম বন্ধু বা বয়জ্যেষ্ঠদের সাথে অনেক সহজেই। একজনের সাফল্যের অভিজ্ঞতা বয়ে আনে আরো অনেকের অনুপ্রেরণা এবং প্রায় ৪০,০০০ এর উপর গ্রুপ সদস্যদের মাঝে এই সেতুবন্ধন, সাথে আছে আমাদের সোনার দেশের আত্মার মানুষেরা।

নতুন একটি প্রকল্পের শুরুতে যেমন অনেক বেশি শ্রম দেয়া আর ধৈর্য ধারণ করতে হয়, তেমনি সফল ও ধারাবাহিকভাবে প্রকল্পটি পরিচালনা করাটাও অনেক বেশি চ্যালেঞ্জিং আর দৃঢ় প্রত্যয়ের প্রয়োজন। প্রথম থেকে এখন পর্যন্ত তথ্যের পরিসংখ্যান আর পাঠকদের মতামতের ভিত্তিতে এটা সুস্পষ্ট যে, ‘জার্মান প্রবাসে’ আজকে পোঁছে গেছে দেশ বিদেশের মানুষের অনেক কাছে। এখানে উল্লেখ্য যে, পাঠকের সংখ্যার সাথে সাথে বৃদ্ধি পেয়েছে লেখকদের বিস্তৃতি। শুধু বাংলাদেশ আর জার্মানি নয়, ‘জার্মান প্রবাসে’ তে এখন লিখছেন অন্য আরো অনেক প্রবাসী বাঙালি।

গত বছরের প্রত্যেকটি সংখ্যায় ছিল সমসাময়িক বিষয় ভিত্তিক লেখা, গল্প, শিল্প, ছবি আর কবিতা। প্রচ্ছদ ডিজাইন, সম্পাদনা, আর্টিকেল ডিজাইন, ছবি সংগ্রহ কিংবা টিম ম্যানেজমেন্ট, সব কিছুতেই ম্যাগাজিন পেয়েছে পেশাগত সমৃদ্ধি আর ব্যাপ্তি।

ম্যাগাজিনের এই টিম মেম্বারদের একজন হিসেবে গত সময়গুলোর অভিজ্ঞতা ছিল আসামান্য। প্রবাস জীবনের এই হাজার ব্যস্ততার মাঝে অনেকটা প্রাণের অস্তিত্ব খুঁজে দেয় এই ম্যাগাজিনের কাজ এবং সুদূর এই প্রবাসে থেকেও বাংলা ভাষা আর বাঙালি সংস্কৃতির একটা স্বাদ বহন করে।

প্রতিটি সংখ্যাই পোঁছে যাচ্ছে নতুন পাঠকদের কাছে। পুরোনো পাঠকদের সাথে সাথে নতুন পাঠকদের উদ্দেশ্যে বলতে হলে এটাই বলতে হয় যে, ‘জার্মান প্রবাসে’ আপনারই ডায়েরীর পাতা, লিখতে পারেন আপনার জীবনের যেকোন অভিজ্ঞতা। আপনার লেখাগুলো থেকে যাবে আমাদের ম্যাগাজিনের আর্কাইভে। আজ, কাল বা পরশু নয়, অনেক দিন পর এই লেখা বা ছবিগুলোই আপনাকে আনন্দ দিবে, দিবে পরিতৃপ্তি।

পরিশেষে, ম্যাগাজিনের টিমকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন, আর পাঠকদের জানাচ্ছি সামনের দিনগুলোর জন্য শুভকামনা আর আপনাদের ম্যাগাজিন আপনাদের আরো কাছে পোঁছে দেবার প্রত্যাশা।


——————————————————————–
জার্মান প্রবাসে ম্যাগাজিন – জানুয়ারি ২০১৫ – “১ম বর্ষপূর্তি সংখ্যা”
পড়তে বা ডাউনলোড করতে চাইলেঃ http://www.GermanProbashe.com/archives/3214
——————————————————————–
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×