somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্মান প্রবাসে ম্যাগাজিন – ফেব্রুয়ারি ২০১৫ – “ভাষা দিবস – বিশেষ সংখ্যা”

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাস ঘুরে আবারো জার্মান প্রবাসে ম্যাগাজিন নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। প্রতি মাসের ১০ তারিখে হাজির হওয়ার কথা থাকলেও এবারের অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণ আমাদের কারো কারো পরীক্ষা। আপনারা নিশ্চই জেনে থাকবেন বছরের এই সময়টায় সব ভার্সিটিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনিচ্ছাকৃত এই বিলম্বের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমাদের এবারের ম্যাগাজিনের বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে। কিন্তু আমরা শুধু আমাদের বাহান্নর ইতিহাস লেখার জন্য আহ্বান জানাইনি। মূল বিষয়টি ছিল ভাষাকেন্দ্রিক তবে একটু ঘুরিয়ে বলেছিলাম যে জার্মানিতে আসার পর এই ভাষা নিয়ে যে সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন আপনাদের হতে হয়েছে তাই নিয়ে লিখতে। এর কারণ আছে। এই দেশে যারা এসেছেন সবাই জ্ঞাত আছেন যে এই ভাষাটি বড়ই বিদঘুটে, অতি কঠিন। আর এদেশের অফিস আদালতে কোন ইংরেজী চলে না। একারণে শুরুতে আমাদের মত বিদেশী শিক্ষার্থীতের পড়তে হয় নানারকম বিড়ম্বনায়। তা কখনো তিক্ত আবার কখনো রসালো। আমরা সেই ঘটনাই লিখে জানাতে অনুরোধ করেছিলাম। আপনাদের কৃতজ্ঞতা জানাই কারণ আমরা যথেষ্ট লেখা পেয়েছি যা পাঠকদের মনোরঞ্জনের পাশাপাশি বহু অভিজ্ঞতার সঞ্চার করতে পারবে বলেই আমাদের বিশ্বাস।
ফেব্রুয়ারী এলেই আমরা বাঙ্গালিদের মাঝে আলাদা এক আবেগ কাজ করে। পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দিয়ে তা প্রতিষ্ঠা করতে পারার মত সীমাহীন গৌরবগাথা একমাত্র বাঙ্গালিদের। আমাদের মাতৃভাষা তাই আমাদের নিকট অতি প্রিয় অতি শ্রদ্ধার। কবিগুরু বলেছিলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের ন্যায়। এই মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে যে তরুণ যুবারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদের বিশ্বসভায় গর্বিত উন্নত সাংস্কৃতিক ঔচিত্তবোধসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠালাভে অভূতপূর্ব অবদান রেখে গেছেন আমাদের এই ম্যাগাজিন সেই সমস্ত বীর ভাষা শহীদদের প্রতি নিবেদন করছি।
বিশ্বকাপ উপল্লেক্ষ্যে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত ছবির কিছু দেয়া হল। সবাইকে আবারো ধন্যবাদ।
আশা করি, আমাদের এই পরিবেশনা আপনারা বরাবরের মত ভালবাসবেন। গত ১ বছর ধরে নিরবিচ্ছিন্ন প্রকাশনা আপনাদের ভালবাসার জন্যই সম্ভব হয়েছে। আপনারাই আমাদের ম্যাগাজিনের প্রাণ! তাই যেকোন মতামত আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
টিম জার্মান প্রবাসে
১৫ ফেব্রুয়ারি ২০১৫
৩ ফাল্গুন ১৪২১
——————————————————————–
জার্মান প্রবাসে ম্যাগাজিন – ফেব্রুয়ারি ২০১৫ – “ভাষা দিবস – বিশেষ সংখ্যা”
ডাউনলোড/পড়তে চাইলেঃ http://www.GermanProbashe.com/archives/3641
——————————————————————–
অনিচ্ছাকৃত বানানভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল।
——————————————————————–
চাইলে আপনিও লেখা/ছবি পাঠাতে পারেন!
সম্মানিত পাঠক, ‘জার্মান প্রবাসে’ ম্যাগাজিনে গত ১৪টি সংখ্যায় আপনারা লিখেছেন আমাদের নির্ধারিত বিভিন্ন বেধে দেয়া বিষয়ের উপর। যেমন নারী দিবস মা দিবস স্বাধীনতা দিবস ইত্যাদি। কিন্তু আগামী মার্চ সংখ্যা হতে আর কোন নির্দিষ্ট বিষয়ে আপনাদের আবদ্ধ করে দিতে চাইনা। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। যে কেউ চাইলেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে লিখতেই পারেন। তবে এর পাশাপাশি যেকোন বিষয়ে লেখার স্বাধীনতা আপনাদের রইল। ভ্রমণ, কবিতা, গল্প, সাহিত্য বা সিনেমা সমালোচনা, রাজনীতি, মুক্তিযুদ্ধ সহ দেশ বিদেশের যেকোন স্মরণীয় ঘটনা আপনারা লিখবেন। আর শুধু জার্মানি বা বাংলাদেশ থেকেই নয়, যেকোন দেশের প্রবাসী বাংলাদেশিদের সাদর আমন্ত্রণ আমাদের ম্যাগাজিনে! তাই আমাদের ম্যাগাজিনে লিখতে হলে আপনাকে বাংলাদেশ বা জার্মানিতেই থাকতে হবে এমন কোন কথা নেই!
তাই প্রিয় পাঠক আর দেরি না করে এখনি বসে পড়ুন মনের কথাটি লিখতে। আগামী যেকোন সংখ্যায় সেটি প্রকাশিত হবে আমাদের জার্মান প্রবাসে ম্যাগাজিনে।
——————————————————————–
লেখা পাঠানঃ [email protected]
অথবা পেজের ইনবক্সে পাঠানঃ Click This Link
ছবি পাঠানোর জন্য বিস্তারিতঃ http://goo.gl/90IVlk
লেখার সাথে নাম ঠিকানা পেশা আর একটি ছবি অবশ্যই পাঠাবেন।
——————————————————————–
বিশেষ দ্রষ্টব্যঃ শুধু জার্মানি বা বাংলাদেশ থেকেই নয়, যেকোন দেশের প্রবাসী বাংলাদেশিদের সাদর আমন্ত্রণ আমাদের ম্যাগাজিনে! তাই আমাদের ম্যাগাজিনে লিখতে হলে আপনাকে বাংলাদেশ বা জার্মানিতেই থাকতে হবে এমন কোন কথা নেই!
——————————————————————–
জার্মান প্রবাসে ম্যাগাজিন – ফেব্রুয়ারি ২০১৫ – “ভাষা দিবস – বিশেষ সংখ্যা”
ডাউনলোড/পড়তে চাইলেঃ http://www.GermanProbashe.com/archives/3641
——————————————————————–
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×