somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্মানিতে প্রসেসিং এর খরচপাতি- আগা থেকে মাথা (লিখেছেন - মেহেদি হাসান )

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েকদিন যাবত বিভিন্ন কমেন্টস অনেকেই প্রশ্ন করেছেন জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যেতে কেমন কি খরচ হয়? সবার প্রশ্নের উত্তর আলাদা আলাদা ভাবে দেয়া সম্ভব না। যাদের যাদের দরকার এই ডক টি দেখে নেবার জন্য অনুরোধ করছি। চেষ্টা করেছি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ধাপে ধাপে সম্ভাব্যখরচ তুলে ধরবার। ব্যাচেলর্স এবং মাস্টার্স স্টুডেন্ট হিসেবে খরচে তারতম্য হতে পারে।

১। পাসপোর্ট করানো- ৩০০০-৪০০০ টাকা

এখন যেহেতু আইইএলটিএস বাধ্যতামূলক সেজন্য-
২।আই ই এল টি এস কোচিং-১২০০০ টাকা (আপনি যদি কোচিং না করতে চান এটা বাদ দিতে পারেন)
৩। আই ই এল টি এস পরীক্ষার ফি -১৩০০০টাকা

আপনার কোর্স মিডিয়াম যদি ১০০ শত ভাগ ইংরেজি মিডিয়াম এ হয়ে থাকে সোজা কথা কোর্স শর্তাবলী এর মধ্যে জার্মান ভাষার দরকার নেই তাহলে জার্মান ভাষা শেখা আপনার জন্য বাধ্যতামূলক না তবে কোর্স এর মধ্যে জার্মান ভাষা থাকলেও আপনাকে বাংলাদেশ থেকে বি১ শেষ করে আসতে হবে অর্থাৎ যদি আপনার ইউনিভার্সিটি শর্তাবলীর মধ্যে বি১ জার্মান ভাষা দেয়া থাকে তাহলে আপনাকে বাংলাদেশ থেকে কমপক্ষে বি১ শেষ করে আসতে হবে। এবং যদি বি১ লেভেল আপনার কোর্সকে কাভার না করে তাহলে জার্মান কোন ল্যাঙ্গুয়েজ ইন্সিটিউট থেকে আপনাকে ভর্তির কাগজ পত্র দেখাতে হবে। যাই হোক যাদের ল্যাঙ্গুয়েজ দরকার হবে-
৪। জার্মান ভাষা কোর্স- জার্মান কালচারাল সেন্টার থেকে

ক) এ১ এর জন্য- ২০০০০ টাকা

খ) এ২ এর জন্য- ২১০০০টাকা

গ) বি১ এর জন্য-১৮০০০+১৮০০০= ৩৬০০০ টাকা (বি১ কে ২ টা ভাগে ভাগ করা হয়েছে প্রতিটা ভাগের জন্য ৩ মাস এবং ১৮০০০ হাজার টাকা করে।

ঘ) জার্মানভাষা কোর্সের পরীক্ষার ফি- ৪০০০+৪০০০+৬০০০= ১৪০০০ টাকা (এ১,এ২,বি১ এর জন্য আলাদা আলাদা ভাবে, জার্মান কালচারাল সেন্টার ছাড়া বাইরের স্টুডেন্ট দের জন্য এই খরচ দ্বিগুণ মানে ৩ টা লেভেলএর জন্য ২৫০০০ টাকা। )

যাদের বি১ শেষ করেও জার্মানি তে এসে ল্যাঙ্গুয়েজ করতে হবে তাদের কোর্স ফি ইন্সিটিউট টু ইন্সিটিউট ভেরি করে। তবে মাক্সিমাম ভালো ল্যাঙ্গুয়েজ স্কুল গুলোতে ফি প্রতি মাসে ২৫০-৩০০ ইউরো করে।

সব কিছু রেডি এখন আবেদন করবার সময়। এপ্লিকেশন ফি ইউনিভার্সিটি অনুযায়ী ভিন্ন ভিন্ন। কিছু কিছু ইউনিভার্সিটি তে এপ্লিকেশন ফি নেই। কিছু কিছু ইউনিভার্সিটি তে ২৫ থেকে ৪০ ইউরো এবং যেসকল ইউনিভার্সিটিUni-Assist এর মাধ্যমে আবেদন করতে হয় সেকল ইউনিভার্সিটি তে প্রথম ইউনিভার্সিটি এর জন্য 75 ইউরো এবং পরের প্রতিটি ইউনিভার্সিটি এর জন্য ১৫ ইউরো করে। তাই ইউনিভার্সিটি এপ্লিকেশন ফি সর্বচ্চ ১৫০ইউরো ধরে নেয়া ভালো।

৫। ইউনিভার্সিটি এপ্লিকেশন ফি – ১০০-১৫০ইউরো (মাক্সিমাম)

জার্মান ইউনিভার্সিটি তে ডকুমেন্ট পাঠানোর জন্য খরচ আপনি কিসের মাধ্যমে পাঠাবেন সেটার উপরে নির্ভর করছে। আপনি ব্যক্তিগত ভাবে DHL এর কথা বলবো। প্রতিবারের জন্য ২০০০ টাকার মতো চার্জ লাগবে।এখন আপনাকে যদি ৫ টা ইউনিভার্সিটি তে আলাদা আলাদা ভাবে সেন্ড করতে হয় সেক্ষেত্রে চার্জ অনেক বেশি হয়ে যাবে এক্ষেত্রে আমার সাজেশন হল জার্মানিতে থাকে এমন কোন ফ্রেন্ড অথবা পরিচিত কারও ঠিকানায় ডকুমেন্ট সেন্ড করতে ।পরে সে সেই ডকুমেন্ট ইউনিভার্সিটি এর ঠিকানায় পাঠিয়ে দিতে পারবে।

৬। জার্মান ইউনিভার্সিটি তে ডকুমেন্টস পাঠানো-২০০০ টাকা (প্রতিটার জন্য), কারও ব্যক্তিগত ঠিকানায় সেন্ড করলে ৩৫৬০ টাকা।

জার্মানিতে ডকুমেন্টস সেন্ড করবার আগে আপনাকে ডকুমেন্টস গুলোর প্রতিটা পেজ ফটোকপি করে নোটারি করে নিতে হবে। সেক্ষেত্রে প্রতিটা পেজ এর জন্য ১০/১৫ টাকা করে লাগতে পারে এবং যদি এমব্যাসি থেকে সত্যায়িত করেন সেক্ষেত্রেও একটা চার্জ রয়েছে। সুতরাং সব মিলিয়ে এখানে১০০০/১৫০০ টাকা বাজেট রাখতে পারেন।
আপনি অফার লেটার এবং এমব্যাসি থেকে ভিসা ইন্টারভিউ ডেট সবি পেয়ে গেলেন ।এখন অন্যান্য ডকুমেন্টস রেডি করতে হবে। সেগুলোর জন্য-

৭। ইনসিওরেন্স- ৭০০০ টাকা (বাংলাদেশ থেকে)

নতুন নিয়মে জার্মানির কোন ব্যাংক এ আপনাকে ব্লক একাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্ট এ পুরো ৮০৪০ ইউরো ব্লক করতে হবে পুরো ১ বছরের জন্য। ব্লক অ্যাকাউন্ট এর টাকা স্টুডেন্ট ফাইল করে পাঠানো লাগতে পারে।

৮। স্টুডেন্ট ফাইল এর জন্য- ৫০০০/৬০০০ টাকা এবং টিটি খরচ ১৫০০/৩০০০ টাকা

৯। ব্লক অ্যাকাউন্ট এর জন্য- ৮০৪০ ইউরো (ইউরো রেট অনুযায়ী হিসেব করে নিতে হবে,তবে সম্ভাব্য ৮/৮,৫ লাখ টাকা)

১০। এমব্যাসি ফি- ৭০০০ টাকা।

ডকুমেন্ট ভেরিফিকেশন- ২০০০০ টাকা

*একমডেশন বুকিং এর জন্য খরচ লাগতে পারে ৩০০/৫০০ইউরো

আলহামদুলিল্লাহ্‌ ভিসা হয়ে গেছে। এবার জার্মানি আসার পালা। আসার আগে শপিং ,টিকেট খরচ এবং সাথে করে ৪/৬ মাসের চলার জন্য কিছু ইউরো সাথে করে নিয়ে আসা উচিৎ।
১১) শপিং বাবদ- ২০০০০- ৩০,০০০ টাকা
১২) এয়ার টিকেট-৪৫,০০০-৭৫,০০০ টাকা

১৩) হ্যান্ড ক্যাশ সাথে করে আনা- ১০০০-১৫০০ ইউরো।



সুতরাং কমপক্ষে ১০ লাখ থেকে ১২ লাখ টাকা বাজেট রেখে আগানো উচিৎ। সবকিছুই সম্ভাব্য খরচ,রকমভেদে কম বেশি হতে পারে। আশা করি সবার স্বপ্ন পূরণ হোক।

---------------------------------------------------------
জার্মান প্রবাসে আড্ডা দিতে চাইলেঃ http://www.facebook.com/groups/BSAAG/
ওয়েবসাইটঃ http://www.GermanProbashe.com
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×