হুমায়ুন আজাদ বলেছেন, " হিন্দুরা মূর্তিপূজা করে আর মুসলমানেরা করে ভাবমূর্তি পূজা । মূর্তি পূজা নির্বুদ্ধিতা, আর ভাব মূর্তি পূজা ভয়াবহ । "
শাঃবিঃপ্রঃবিঃ তে ভাস্কর্য স্থাপন নিয়া যে ক্যাচাল শুরু হইছে, এর প্রেক্ষিতে এর চাইতে ভালো মন্তব্য আর হতে পারে না ।
গত পনেরো দিনের ক্যাচালের দিকে নজড় রাখলে আপনি নতুন যা যা শিখতে পারবেনঃ
১) সাস্ট একটি পবিত্র ক্যাম্পাস, কারণ সাস্টের নাম শাহজালাল ( রঃ) এর নামে শুরু হইছে । সেক্ষেত্রে নামের আগে জগন্নাথ কিংবা মদন মোহন হলে,কিংবা শুধু সিলেট বিশ্ববিদ্যালয় হলে সাস্ট একটি বেশ্যা পল্লির মর্যাদা পেতো ।
২) পবিত্র শাঃবিঃপ্রঃবি ক্যাম্পাসে মসজিদ থাকতে পারবে,কিন্তু কোন মন্দির বা ভাস্কর্যের আড়ালে কোন মূর্তি থাকতে পারবে না । কারণ ইহা ইসলাম বিরোধী ।
৩) শাবিপ্রবি তে কিন্তু কোন হিন্দু ছেলে পড়ে না । আর পড়লেও তাদের কোন ধর্মীয় অনুভূতি নেই । কাজেই মূর্তি বানালে মুসলমানদের ধর্মীয় অনুভূতি তে আঘাত লাগলেও , মূর্তি ভাঙ্গলে হিন্দুদের কিছু যায় আসে না ।
৪) পুরো সিলেট শহর শুধু মাত্রই হযরত শাহজালাল (র
৫)সাস্টে শখ,সারিকার আবেদনময়ী এড থাকতে পারবে , কিন্তু ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে পারবে না । কারণ ইহাও মনে হয় ইসলাম বিরোধী ।
* আমার লেখারে আবার কেউ ইসলাম বিরোধী বলে ট্যাগাইয়েন না , পারলে আমি যা শিখছি তা ভুল প্রমাণ করুন । করতে পারলে মাথা নত করে মেনে নিবো,আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম ,আপনার ধর্মে কোন গোড়ামী নেই । আপনার ধর্ম গোড়ামী কে প্রশ্রয় দেয় না ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




