![]()
আমাকে এড়াতে চাও,শুধু মুখ ফুটে বলল্লেই হবে "চাইনা তোমায়"
আমি কারাগারের কয়েদীর মত পালিয়ে যাব তোমার জমিন থেকে
অদৃশ্য কোন সুতার টানে,কোন এক সন্ধ্যেয় এসেছিলাম কয়েদী হয়ে
আজ দিনের আলোয় না হয় পালিয়েই গেলাম,হারিয়েই না হয় গেলাম
ক্ষতি কার?আমার না তোমার
তুমি কার?তোমার না আমার
আমি কার?তোমার না আমার
হেরে যাবে প্রশ্নগুলি করোনা নিজেকে!
মানুষ কি আর পারে নিজেকে দেখতে অন্যের আলোকে?
আমাকে আবার ভালোবাসতে চাও,শুধু চোখের একটি পলক ফেল
আমি সব ভুলে আবার পারব তোমার নিঃশ্বাসে আমার নিঃশ্বাস ফেলতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


