![]()
পরমা নামের এক বন্ধু ছিল
ভুল হল কথাটা,বন্ধু নয়,পাশের বাড়ির ভাড়াটিয়া ছিল
সু নয়না আর স্পষ্টবাদী----
আমি ছিলাম বাউন্ডুলে আর তার আশাবাদী।
এক সন্ধ্যায় বলেছিলাম "তোমাকে চাই"
পরমা,সেদিন খুব হেসেছিল ,তাচ্ছিল্যের হাসি
ব্যাঙ্গ করে বলেছিল,"আমার হাতের রেখায় তুমি নেই"
উত্তরে আমিও হেসেছিলাম,বলেছিলাম-- মৃদু স্বরে
"আমারো দু হাত আছে,হাতের রেখা আছে"
কে শোনে কার কথা,
আমার কথা আমাতেই শেষ, বিধাতাও শোনে নি!
পরমা না হয় মানবী,তুমি কেন শুনলেনা বিধাতা
নাকি আমার ও মত তুমিও সীমাবদ্ধ হও মাঝে মাঝে!!
মৃদু স্বর, আর না শোনাটাই ঘুরিয়ে দিল জীবন চক্র
কল্প গল্প শেষ হল।
বাস্তব গল্পে,
আজ পরমা অন্য কোথাও,আমি শুভমিতাকে নিয়ে সুখ খুজি ভোররাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



