somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামুনের ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তারেক

০৮ ই এপ্রিল, ২০০৭ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেফতারকৃত বিশিষ্ট বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন স্বীকারোক্তিতে তারেক রহমানের সঙ্গে তার ব্যবসায়িক সমঙ্র্ক নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন প্রোবের চলতি সংখ্যায় মামুনের স্বীকারোক্তির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 1999-2000 সালে তারেক রহমান রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করলে মামুন নিজে তার ব্যবসা দাঁড় করান।
গিয়াসউদ্দিন আল মামুন বলেছেন, ওয়ান গ্রুপ তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন। ওয়ান কমঙ্োজিট মিলস লি., খাম্বা লি., প্রি কাস্ট কংক্রিট ইন্ডাস্ট্রিজ লি., ওয়ান সঙ্িনিং মিলস লি., ওয়ান ডেনিম মিলস লি. এবং ওয়ান প্রোপার্টিস/ হোলডিং লি.-এর সমন্বয়ে গড়ে ওঠা ওয়ান গ্রুপের মালিকানা পুরোপৃরো মামুনের। তারেক রহমানের আগ্রহে বিএনপি নেতাদের অনেকেই মামুনের সঙ্গে ব্যবসায়িক সমঙ্র্ক স্থাপন করে।
মামুন আরো বলেছেন, তারেক রহমানকে একাধিকবার ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব দিলেও রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি তা' প্রত্যাখ্যান করেছেন। তবে তার ব্যবসায়িক উত্থানের পেছনে তারেক রহমান ও তার পরিবারের অবদান রয়েছে বলে স্বীকার করেছেন মামুন। মামুন জানিয়েছেন, তারেকের জন্য তার ব্যবসায় অংশদারী হওয়ার দরজা সবসময়ই খোলা ছিল। যে কোনো মুহূর্তে তারেক মামুনের ব্যবসায় অংশ নিলে তাকে 50 শতাংশের বেশি মালিকানা দেয়ারও প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে এ ব্যাপারে তারেক-মামুনের মধ্যে কোনো চুক্তি সই হয়নি_ তারা চুক্তি সই করার প্রয়োজনীয়তাও অনুভব করেননি।
মামুনের কাছ থেকে টাকা পয়সা নিতেন তারেক রহমান। মামুনের ব্যবসায় অংশীদার হওয়ার প্রস াবটি ভেবে দেখবেন বলে জানিয়েছিলেন তারেক। মামুনের ব্যবসায় কোনো সমস্যা দেখা দিলে তা' সমাধানের জন্য প্রয়োজনীয় পদপে নিতে কার্পণ্য করতেন না তিনি। মামুন স্বীকার করেছেন, সঙ্িনিং ও ডেনিম মিলের জন্য জমি খুঁজতে গিয়ে যখন তিনি হিমসিম খাচ্ছিলেন, তখন এ ব্যবসায় যোগ দেয়ার জন্য ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানকে বলেন তারেক রহমান। চ্যানেল ওয়ানের বিনিয়োগকারী সংগ্রহ করে দিয়েছিলেন তারেক। তিনিই মামুনকে এ চ্যানেলটি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তার কারণেই চ্যানেল ওয়ানে কোনো অর্থনৈতিক বিনিয়োগ না করেই শেয়ার পেয়েছিলেন মামুন। তিনি আরো জানিয়েছেন, চ্যানেল ওয়ানের অর্থনীতিক দিক নয়, বরং অফিসের ডিজাইন ও সাজসজ্জা নিয়েই বেশি মাথাব্যাথা ছিল তারেকের।
তারেক রহমান ও তার দলের অনেক অর্থনৈতিক লেনদেনের সাী মামুন। তিনি স্বীকার করেছেন, ওরিয়ন গ্রুপের ওবায়েদুল করিম একধিকবার বিভিন্ন কারণে তারেককে টাকা দিয়েছিল। লুৎফুজ্জামান বাবরের মধ্যস্থতায় বসুন্ধরা গ্রুপের কাছ থেকেও টাকা নিতেন তারেক রহমান। তারেকের নির্দেশনায় যায়যায়দিন, এনটিভি ও আরটিভিতে বিনিয়োগ করে বসুন্ধরা গ্রুপ। গুলশানের সিলভার টাওয়ারে অবস্থিত ইলেক্ট্রনিক্স শো রুম সাউন্ড ভ্যালিতে তারেক রহমানের বিনিয়োগ আছে বলে মামুন জানান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×