somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বমিডিয়ায় বাঘের গর্জন

০৯ ই এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আন্তর্জাতিক মিডিয়ায় বেশ কয়েক দিন বিরতি দিয়ে গর্জে উঠলো বাঘ। গত দু ম্যাচের পরফরমেন্সে এটা যেন অপ্রত্যাশিত ছিল। গত শনিবার রাতে বাংলাদেশ দণি আফ্রিকা ম্যাচের খবর এসেছে কমপ েসাড়ে 3 শ লিংকে। মিডিয়া কাভারেজে বাংলাদেশের সঙ্গে আশরাফুলের নামও সমান গুরুত্ব দিয়ে এসেছে। অধিকাংশ লিংকেই বরাবরের মতো বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে এ খবরটি প্রকাশিত হয়েছে।
'বাংলাদেশ জয়েন দ্য বিগ বয়জ' শিরোনামে প্রকাশিত ওয়েব সংস্করণের খবরে বিবিসি জানিয়েছে, যখন দেশে হাবিবুলের কুশ পুত্তলিকা পোড়ানো হচ্ছে_ তখন এ জয় নিসন্দেহে স্বস্তিদায়ক। ডামি পোড়ানোর এ ধরনের দৃশ্য ভারত ও পাকিস্তান থেকে সম্প্রতি অনুপ্রবেশ করেছে বাংলাদেশে।
দণি আফিকার অনলাইন বার্তা সংস্থা নিউজ24-এ 'আশরাফুল ফেইস সাউথ আফ্রিকা অ্যাটাক' শিরোনামে এ ম্যাচের খবর প্রকাশ করে। 'ইয়ুথ টাইগার্স ওরি স্মিথ' শিরোনামে অপর এক খবরে নিউজ24 জানিয়েছে, স্মিথ আশরাফুলের খেলার প্রশংসা করে বলেছেন, আশরাফুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। বাংলাদেশের এ জয়কে প্রাধান্য না দিয়ে বরং দলের ঘুরে দাঁড়ানোর ওপরই বেশি প্রাধান্য দিয়েছে দণি আফ্রিকার মিডিয়া। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ক্রিকেট খেলে এমন দেশগুলোর মিডিয়া স্বাভাবিকভাবেই এ খবরটি বেশি প্রাধান্য পায়। যদিও বাংলাদেশী মিডিয়া বলছে, এ জয়ের মাধ্যমে প্রমাণিত হলো ভারতে বাংলাদেশের হারানোটা কোনো আপসেট নয়_ বিশ্ব মিডিয়া দণি আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিতে হারানোর ঘটনাটিকে আপসেট হিসেবেই দেখছে।
অস্ট্রেলিয় দৈনিক দ্য এজ 'বাংলাদেশ উইনস ইন ওয়ার্ল্ড কাপ আপসেট' শিরোনামে, সিডনি মর্নিং হেরাল্ড 'বাংলাদেশ স্টান সাউথ আফ্রিকা', যুক্তরাজ্যের গার্ডিয়ান 'উই হ্যাব প্রুভড আওয়ার পয়েন্ট: বাংলাদেশ' এবং নিউজিল্যান্ডের স্টাফ অনলাইন 'প্লানস ওয়েন্ট আউচ অফ দ্য উইন্ডো, সেইজ স্মিথ' ও 'বাংলাদেশ স্টান সাউথ আফ্রিকা বাই 67 রানস' শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে। বার্তা সংস্থা এএফপির এ সংক্রান্ত একটি খবরের শিরোনাম ছিল 'স্মিথ প্লেজেস প্রোটিয়াস ফাইটব্যাক'।
দ্য লন্ডন ফ্রি প্রেস 'বাংলাদেশ স্মুথার্স সাউথ আফ্রিকানস' শিরোনামে প্রকাশিত খবরে জানিয়েছে, দণি আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে আরো এক চমক দেখালো বাংলাদেশ। দিনরাত্রি পার্থক্যের কারণেই হয়তো আনন্দবাজার পত্রিকা ছাড়া গতকালের কলকাতার অন্য কোনো কাগজের অনলাইন সংস্করণে বাংলাদেশের এ জয়ের কোনো খবর নেই। 'বিশ্বসেরাদেরও শুইয়ে দিল বাঙালি' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে,' আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ওয়ান ডে দলকেও বাংলাদেশ হারিয়ে দিল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই জয় নিঃসন্দেহে অন্যতম ম্মরণীয় জয়।'

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×