কাবা ঘরে আধুনিকতার অনুপ্রবেশ, ঐতিহ্য হারানোর শঙ্কা
১০ ই এপ্রিল, ২০০৭ ভোর ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাবা ঘরকে ঘিরে এখন আধুনিকতার আগ্রাসন। এরই সঙ্গে সেখানে অনুপ্রবেশ করেছে বাণিজ্যের। হাজিদের জন্য নির্মাণ করা হচ্ছে ফাইভ স্টার হোটেল, বিলাসবহুল মোটেল। প্রখর রোদে কাবা প্রদেিণর আর কোনো সুযোগই হয়তো থাকবে না_ দালানের ছায়ায় আবার আত্দশুদ্ধির সুযোগ না হারিয়ে যায়। শঙ্কায় আছেন অনেকেই। বিলাসিতার সুযোগে হজের আধ্যাত্দিকতা নষ্ট হবে কি না_ এ প্রশ্নও তুলছেন মুসলিম চিন্তাবিদরা।
বিন লাদেন গ্রুপসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাবা ঘরের মাইলখানেক দুরে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি উপো করে সরকার এ নির্মাণ কাজের অনুমতি দিয়েছে। এ ছাড়াও মক্কায় গড়ে উঠছে আধুনিক শপিং মল। দূর থেকে এক নজরে গোটা কাবা ঘরকে দেখা যাবে_ এমন একটি বিশাল কমপ্লেক্সও নির্মাণ করা হচ্ছে।
মুসলিম জাতির তীর্থভূমি এ মক্কার ঐতিহ্য এখন হুমকির মুখে। কালক্রমে বিশ্বব্যাপী ইসলামের বিস্তারের সঙ্গে সঙ্গে এটিও একটি ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। ধর্মীয় সংস্কার থেকে বেরিয়ে এসে পর্যটন শিল্প আরো বিকশিত করতে চাইছে সৌদি সরকার। সে দেশের জিডিপির 8 শতাংশ আসে এই ধর্মীয় পর্যটন খাত থেকে। এ শিল্পের কারণে কর্মসংস্থান ও ব্যবসাবাণিজ্যেরও প্রসার ঘটেছে। এদিকে, লোহিত সাগর তীরবর্তী কয়েকটি সিবিচে বিদেশীদের জন্য সূর্যস্নানেরও অনুমতি দিয়েছে সৌদি আরব। পর্যটক টানতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারেও আপত্তি জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।
—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?
—কেন?
—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।
রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুন