ঘড়ির কাঁটা এগিয়ে দিনের আলো কাজে লাগানোর ধারণা মোটেই নতুন নয়। ১৮৯৫ সালে নিউজিল্যান্ডে প্রথম এই প্রস্তাব করা হয় । প্রাচীন রোমান সভ্যতায়... যখন জল ঘড়ি ছিলো... তখনো এরকম হয়েছে। বেশি করে দিনের আলো পেতে... হাল আমলে আফ্রিকার মিশর, মরক্কো থেকে শুরু করে এশিয়ার চীন, হংকং, ইরাক, সাউথ কোরিয়া, পাকিস্তান আর ইউরোপ-আমেরিকাজুড়ে চলছে ঘড়ির কাঁটা এদিক সেদিক করার খেলা।
ঘড়ির দোকানে দেয়ালে দেয়ালে নানা ঘড়িতে নানা সময়। প্রতিটি সময়ই সত্য, কেবল স্থান ভেদে ওরা মিথ্যা। ঘড়ির কাঁটায় যখন সীমাবদ্ধ হতে শুরু করলো মানুষের সময়, তখন থেকেই শুরু, শীত ও গ্রীষ্মে দিনের দৈর্ঘ্যে ফারাক ঘোঁচাতে ঘড়ির কাঁটা এগোনো বা পেছানোর মজার খেলার।
দিনের আলো কাজে লাগাতে আধা ঘণ্টা থেকে ২ ঘণ্টা পর্যন্ত ঘড়ির কাঁটা এদিক-সেদিক করা হয় দুনিয়াজুড়ে। প্রথম বিশ্বযুদ্ধে বিমান হামলা ঠেকাতে ব¬্যাক আউট করতে জার্মানি এই প্রথা গ্রহণ করে। শত্র“র এই পদ্ধতি পছন্দ হয়েছিল ব্রিটিশদেরও। ১৯১৬ সালে ২১ মে ঘড়ির কাঁটায় প্রশাসনিক হাত বসায় ব্রিটেন। ১৯১৮ সালে মার্কিনীরা।
যুক্তরাষ্ট্র ও কানাডায় ডে লাইট সেইভিং টাইমের সরাসরি প্রভাব পড়ে বিদ্যুতের গৃহস্থালি কাজে... যেখানে খরচ হয় মোট বিদ্যুতের সাড়ে ৩ ভাগ। যুক্তরাজ্যে এই পদ্ধতির কারণে ২ ভাগ বিদ্যুৎ খরচ কমে গিয়েছিলো ২০০৭-এ।
তবে ডে লাইট সেইভিংয়ের জন্য ঘড়ির কাঁটা এদিক সেদিক করার বিরোধিতাও আছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল যখন এই তত্ত্বের ঘোর সমর্থক, তখনই পিওরিটানিজমের দোহাই দিয়ে রবার্টনর ডেভিস একে বলেছিলেন, ডে লাইট স্লেভিং টাইম।
ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশও যোগ দিয়েছে বৈশ্বিক এ চর্চায়। এর মূল লক্ষ্য, দিনকে বড় করে বিদ্যুৎ সাশ্রয়। তবে এর সুফল পেতে... পার্সিয়ানদের যাপনপদ্ধতি ঘণ্টাখানেক এগিয়ে নেয়ার জন্য বেঞ্জামিন ফ্রাংকলিন যেকথা লিখেছিলেন তার অনুসারী হতে হবে বাঙালীকেও। ছোট বেলাতেই সকলের পড়া আছে ফ্রাংকলিনের বিখ্যাত সেই বাণী, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ...
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।