কে বেশি ডাংকাবাজ ? ঘুড্ডির পাইলট নাকি ডাকু রেজিমেন্টের চিফ ?
জানতে হইলে আপ্নাগোর যাইবার হইবো সেই আগের দিনে । দেক্তে হইবো সেই রহস্য ঘেরা ডাকু রেজিমেন্ট এর ইতিহাস ।
চসমা লাগায়া দেহা শুরু করেন কিন্তু শ্বাশ কষ্টের রোগি সাবধান :
আমগোর ইলাকায় একটা ক্লাব আছিলো নাম ছানলাইট ক্লাব আমি আছিলাম হেইডার একজুন সন্মানীত সদস্য। হেই সময় আবার ছানলাইট নামে একটা ব্যাটারি পাওন যাইতো বাজারে ! অইযে টর্চ জালাইন্না ব্যাটারি আছে না ? হেই গুলান । দুর্জনেরা আমগোর ক্লাবের সদস্য গোরে ব্যাটারি বইলা ডাকতো। যারা একটু শুকনা পাতলা পুতলা রবিউল বডি টাইপ আছিলো, হেগোরে ডাকতো পেন্চিল ব্যাটারি
রাস্তা ঘাটে ব্যাটারি ডাক শুনতে শুনতে আর ভালা লাগতো না
আবার নিজেদের এলাকা বা পার্শবর্তী এলাকায় যদি ফুটবল বা ক্রিকেট খেলা হইতো , তাইলে আমগোর ক্লাবের পুলাপাইন হায়ারে যাইতো !!!
না না আপ্নারা ভুল করতাছেন !
ক্রমে ক্রমে আমাদের নাম হয়া গেলু ব্যাটারি বাহিনী
আমি ছানলাইট ক্লাবের সভাপতি হওনের পরে , পদাধিকারবলে ক্লাবের নাম চেইঞ্জ কইরা ফালাইলাম নাম রাখলাম ডাকু রেজিমেন্ট কারন সদস্যদের চারিত্রিক বৈশিষ্ঠ আর ক্লাবের কর্মসুচীর ভিত্তিতে এই নাম খানা যথেষ্ট পারফেক্ট আছিলো । এবং আমরা এলাকায় কিছু জনহিতকর কাজ কইরা একটা সন্মানজনক অবস্থান তৈরির চেষ্টা করতাছিলাম যাতে মাইনসে একটু সমিহ করে ।
ডাকু রেজিমেন্ট এর উল্লেখযোগ্য অবদান সমুহ বিস্তারিত বইলা পোষ্ট বেশি দীর্ঘ করতে চাই না। তবে এলাকায় মাইকরো ক্রেডিট লোন প্রদান কারি সংস্থা (নাম প্রকাশ করবো না ) এর সদস্য রা একজন গরীব কৃষকের ছাগল এবং ঘরের ঘটিবাটি জব্দ কইরা নিয়া যায় লোন ডিফল্টার এর অপরাধে, পরে অই কৃষক বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করে , তাকে চাদা তুইলা তার সকল সাংসারিক জিনিস পত্র কিনা দিলাম , চান্দার বৃহত্তম অংশ আসছিলো আমার বাপের ছাগলের ফার্ম থিকা একখানা ছাগল চুড়ি কইরা বেচা টাকা থিকা
আমি বর্তমানেও উক্ত ক্লাবের সভাপতি, সকল ক্রিরা অনুষ্ঠানে ডাকুরেজিমেন্ট এর সদস্যরা অংশগ্রহন করে এবং নিজেরাও ক্রিরা অনুষ্ঠানের আয়োজন করে , এবং সকল খেলায় ধারাবিবরনি দেওয়া হয় সেটা কেরাম বোর্ড বা দাবা খেলাই হোক না কেন
বর্তমানে ডাকুরেজিমেন্ট এর কার্যক্রম চলছে , তারা এলাকায় মোবাইলের দোকানে পর্ন ফাইল আদান প্রদান কারি দোকানদারদের সনাক্ত করে এবং দোকানদারের মাথা কামাইয়া দেয় , এবং চেষ্টা করে মাথার আকৃতি যাতে তরমুজের সাথে যতোটা সম্ভব মিল থাকে
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




