somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছারপোকা এবং তার সহপাঠীদের জীবনের গল্প :) :) :)

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয় জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি থাকে যা তাকে সবসময় তাড়িয়ে বেরায় । আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন হলের ২২২ নাম্বার রুমে থাকতাম । আমাদের রুমে আমরা ৬ থেকে ৭ জন থাকতাম, সবাই একই বর্ষের হওয়ায় মজাটা বেশী হত । আমাদের রুমে একজন বন্ধু ছিল ওকে আমরা খাবু বলে ডাকতাম কারণ ওর বাড়ী বগুড়ায় এবং ও আঞ্চলিক ভাষায় কথা বলত, যেমন খুদা লাগলে বলত কিরে তোরা খাবু না । ওই থেকে অর নাম হয়ে যায় খাবু মামা :) :) । আমার এলাকার একটা বন্ধু ছিল সে আবার খুব বিস্কুট( সাংকেতিক নাম) পছন্দ করত তাই তাকে আমরা বিস্কুট বলে ডাকতাম , আর একটা বন্ধু ছিল ওর চুল সজারুর মত খাড়া খাড়া ছিল বলে ওরে আমরা সবাই সজারু বলে ডাকতাম , আরেকটা বন্ধু ছিল যার একটু প্রশংসা করলেই আমাদের দোকানে নিয়ে খাওয়াত তাই তাকে আমরা বলতাম ভাল বন্ধু। আরেক বন্ধুর একটু বয়স বেশি ছিল বলে ওরে আমরা বুইররা ভাম বলে দাক্তাম। আর আমাকে সবাই ছারপোকা বলে ডাকতো কিন্তু এই নামে ডাকার রহস্যটা আজও উদ্ধার করতে পারলাম না । যেহেতু হলে থাকতাম সেহুতু রাজনীতি করতেই হত, কারন মিছিল মীটিং না করলে বড় ভাইরা বকাঝকা করত । হঠাৎ একদিন রাত ১ টায় হলে মারামারি শুরু হল, তো কি আর করা আমরা রুম আটকিয়ে বসে রইলাম ঠিক তখনই আমার বন্ধু বুইররা ভাম বলা শুরু করল পানি পানি আমার গলা শুকাই আসতেছে ,যাই আমি পানি নিয়া আসি । সেই যে গেলো আর ১ ঘণ্টার মধ্যে তার দেখা নাই । কি আর করা আমরা সবাই অনেক ভয়ে সেইদিন রাত পার করে দিলাম । পরে সকাল বেলা আমার পাশের রুমের এক ভাইয়ের কাছে জানতে পারলাম বুইররা ভাম সেইদিন রাতে বাথরুমের পাশে পানির একেবারে চিকন একটা পাইপ বেয়ে নিচে নেমে এক ফুলগাছের ভিতর বসে সারারাত ছিল ।আমি, খাবু আর বিস্কুট বাদে ওদের প্রায় সবাই এখন হল ছেড়ে দিয়েছে । কিছুক্ষন আগে বিস্কুট ও খাবু মামার সাথে ক্যাম্পাসে দেখা হয়ে গেল এবং পুরানো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো । প্রায় ঘণ্টা খানেক গল্প করে যে যার জায়গায় আবার ফিরে এসেছি । শেষে একটা কথাই বলতে চাই "যেখানেই থাকিস বন্ধু তোরা ভাল থাকিস"।

লেখার মাঝে ভুল থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন :) :) :)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×