somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলহামদুলিল্লাহ ভাল আছি ..

০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধুর কোন সন্তান হচ্ছে না । ওর বাসায় যখন যাই, সারাটা ঘর সুনসান নীরব । সেদিন কথায় কথায় জানলাম, নীরবতা যখন অসহ্য লাগে তখন টিভিতে ইউটিউবে বাচ্চাদের দুষ্টুমি ছেড়ে একটু হালকা হয় ।

প্রাইভেট চাকরিতে প্যারা অনেক বেশী । এত বেশী যে কেউ একবারও বলে না, ভাল আছি । ‘এই চাকরি মাইনষে করে, জীবনডা শেষ’ এরকম কত শত আফসোস ।

অথচ এই রকম একটা চাকরি কত শত বেকারের কত বড় স্বপ্ন !

আমাদের আফসোস পেঁয়াজ নাই !
শুধু খাদ্যের অভাবেই ইয়েমেনে প্রতি চার ঘন্টায় মারা যাচ্ছে একটি করে শিশু ।

‘এই বেতনে চলে না’ । ‘কোন রকম বেঁচে আছি’ ।
আর এই কোন রকমেই বেঁচে থাকতে চায় কত যে মানুষ ।

ঋণে জর্জরিত মানুষটা মানিব্যাগের দশ টাকার নোটটা ভাঙতে গিয়েও ভাঙে না ।

পৃথিবীতে সবচে বেশী অসহায় তারা, লোক লজ্জার ভয়ে যারা হাত পাতে না । না খেয়ে মরবে তবু ভিক্ষে করবে না । আমাদের আঁশে পাশেই আছে এরা ।

ছোট্ট বাসা নিয়ে আমাদের খুব আফসোস ! সিরিয়ার একটা ফিচার পড়লাম সেদিন । হাজার হাজার মানুষ খোলা আকাশের নীচে রাত দিন । এক সময়ের সচ্ছল ছ’জনের একটা পরিবার যুদ্ধ বিধ্বস্ত একটা মাইক্রোবাসে বছর কাটাচ্ছে ।

যদি আমি হাসতে পারি । তবে জানা উচিত ঠোঁট মেলে শেষ কবে হেসেছিল এমন মানুষও গুনে শেষ করা যাবে না এ দুনিয়ায় ।

চেয়ারে বসে নামাজ পড়া এক বৃদ্ধকে একদিন খুব কাঁদতে দেখলাম । তার আফসোস সে সিজদা দিতে পারে না । আমরা যারা সিজদা দিতে পারি তারা যদি বৃদ্ধের কষ্টটা বুঝতাম তবে সিজদা থেকে সহজে মাথা উঠাতাম না ।

শুধু স্ট্যাটাস বাড়াতে সব সন্তান বিদেশ পাঠিয়ে এখন ঔষধ কিনে দেয়ার লোকও নাই । সেদিন জানলাম একটা অনলাইন মেডিসিন সপ দাঁড়িয়েছে, যারা এমন ফ্যামিলিগুলোর পাশে আছে সব সময় ।

সন্তান বিদেশ না পাঠাতে পারা দু:খিত মানুষগুলো এই খবরের খোঁজ রাখে না ।

এই খবর কেন রাখবে ?

আসলে আমাদের না পাওয়ার লিস্টটা খুব বড় ।
অথচ কি পেয়েছি সে লিস্টটা যে আরো বড়- এ খবরটা অজানা ।

।। আলহামদুলিল্লাহ ।।

সংগৃহীত
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×