২০১৯ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় বছর
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বছরের শুরু থেকে কেমন জানি ম্যাড়ম্যাড়ে দিনকাল যাচ্ছিল। বছর টার শুরুর দিকে তেমন কোন স্মরণীয় ঘটনা নেই তবে একদম শেষের দিকে ২৯ অক্টোবর আমার জীবনের সবচেয়ে সুখকর মুহূর্ত হিসেবে পৃথিবীতে তথা আমাদের পরিবার আলোকিত করে আমার রাজকন্যা আসে। আমার প্রথম সন্তান হিসেবে তার আগমন আমার পরিবার ও স্ত্রীর পরিবার, দুই পরিবারেই খুশির বার্তা নিয়ে আসে। আমার পরিবারের ৭ ভাই বোনের মধ্যে উল্লেখ্য আমি সবার ছোট এবং আমাদের পরিবারে প্রথম কন্যা সন্তানের আগমন। সবাই খুবই খুশি। আর রাজকন্যার নানার পরিবারে সেই প্রথম নাতনি। একটা ঘটনা উল্লেখ করতে চাই, আমার স্ত্রীর যখন আল্ট্রাসনোগ্রাফি করাতে যাই, তখন রিকোয়েস্ট করে আমি দেখার জন্য রুমের ভিতরে ঢুকি । আল্ট্রাসনোগ্রাফি করেন যিনি তিনি যখন জানালেন আমার মেয়ে হবে আমার মুখে হাসি দেখে উনি তব্দা খেয়ে ২ মিনিট তাকিয়ে থাকেন, উনি হয়তো চিন্তা করেছিলেন সবার মত মেয়ে হবে শুনে আমিও খুব কষ্ট পেয়ে মন মরা ভাব করব। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে যখন রাজকন্যা বাবাকে দেখে তার ভুবন ভুলানো হাসি দেয় তখন সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। #সবাই আমার রাজকন্যার জন্য দোয়া করবেন।
নতুন বছরের শুরুতে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন
জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন