somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বদলে যাওয়ার গল্প"

১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একাকীত্ব অনুভব হলেই তাকে মনে পড়ে, যে তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল। কিন্তু যখন ব্যস্ততায় কাটে সময় তখন ভুলেও মনে পড়ে না। এমন কেন হয়! ইচ্ছে হলেই তো ২৪ ঘন্টায় ২৪ সেকেন্ড বের করা যায় ভালোবাসার মানুষের জন্য! কিন্তু এমনটা হয় না সাধারণত, অজুহাত থাকে অনেক, সময় না দেওয়ার। এটা একটা বদলে যাওয়ার গল্প, যা খুব ই স্বাভাবিক ঘটনা।

কোথায় যেন শুনেছিলাম, তীব্র প্রেম বা ভালোবাসা, অস্থিরতা, পাগলামি এসব ৩-৪ মাস স্হায়ী কাল। তারপর একটু একটু করে বিষয়গুলো স্বাভাবিক মাত্রায় চলে আসে। আর ঠিক তখন ই মনে হয় অপর মানুষটি বদলে গেছে! আসলে কি বদলে যায় নাকি এটাই সময়ের চাহিদা? আজও বুঝে উঠতে পারলাম না!

আমার কাছে মনে হয় কি, একটা সম্পর্কের শুরুটা অনেক পাগলামি দিয়েই হয়, কিন্তু দিন যতই যেতে থাকে ততই বিষয়গুলো একঘেয়েমি চলে আসে। যেমন- প্রথম প্রথম ফোন দিয়ে জানতে চাওয়া হয়, কি করো? সেই সময়টাতে সে যা করে তাই উত্তর আসে। কয়েকদিন পরপর একই সময়ে একই প্রশ্নে একই উত্তর আসে তখন আর ওই প্রশ্ন টাহ করতে ইচ্ছে করে না। কারণ ততদিনে অলরেডি জানা হয়ে গেছে সে সেই সময় কি করে! তাই ফোন বা মেসেজিং করারও সময় বা কারণ টা পরিবর্তন হয়ে যায়। কথা কম হয়, মেসেজিং কম হয়, অনুভূতি গুলো কম শেয়ার করা হয়। ঠিক তখন মনে হয়, মানুষটি বদলে গেছে! শুরু হয় অবহেলিত হওয়ার কষ্ট টা! কিন্তু আমরা জানি, এটা খুব স্বাভাবিক ঘটনা, তবুও মন কেন বুঝে না! এটা একটা আবেগী কথাবার্তা অনেকেই বলবে। কিন্তু আমরা কি কেউ আবেগের বাইরে আছি?

আর এটা শুধু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য তা কিন্তু নয়! এটা আমাদের সব সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- একটা সন্তান গর্ভে আসা থেকে শুরু করে জন্মের কয়েক বছর একজন মা তার সবটুকু দিয়ে তাকে ভালোবাসে, যত্ন করে, লালন পালন করেন। কিন্তু যখন সেই সন্তান একটা সময়ের পরে মা বাবার থেকে ধীরে ধীরে গুটিয়ে নিয়ে নিজে নিজে চলতে শিখে যায়, তখন কেমন যেন আফসোস কাজ করে! এটাই কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। বিয়ের শুরুর দিনগুলো আর তার ১০ বছর পরের দিনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। পাশাপাশি দুটি মানুষ থেকেও দায়িত্বের ভারে যোজন যোজন দূরে চলে যায় মনের ভাব প্রকাশের ক্ষেত্রে! অনুভূতিগুলো বদলে যায় সময়ের সাথে সাথে।

যেহেতু আমরা মানুষ, আবেগ থাকবেই। যারা বলে আবেগ দিয়ে জীবন চলে না, আসলে তারা মিথ্যা বলে। কারণ আবেগ, বিবেক এই দুইয়ের সমন্বয়েই আমরা মানুষ। কিন্তু আবেগ বা বিবেক যাইহোক না কেনো কোনটাই অতিরিক্ত ভালো না, সেটাই মূলকথা! আরেকটা কথা, বিবেক বিবেচনা করে হয়তো যেকোনো সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু কারো মায়ায় পড়তে, ভালোবাসতে বিবেক কাজ করে না, তখন আবেগটা মাথাচাড়া দিয়ে উঠে। বিবেক দিয়ে হয়তো তার থেকে দূরে থাকা যায় কিন্তু ভালোবাসা টাহ কমে না!
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×