somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বিশ্বজিৎ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা!

১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং নিজেকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে পরিচয় দিতে খুব লজ্জা লাগে। বিশেষ করে গত পরশুর পর থেকে মাথা থেকে একটা ব্যাপার কিছুতেই সরাতে পারছিনা।
এতদিন জেনেছি বিশ্ববিদ্যালয় গুলো হল জ্ঞান-বিজ্ঞানের আধার। আর আমি,আমরা এখন কি শিখছি বিশ্ববিদ্যালয়ে পড়ে? নিজেকে খুব ছোট মনে হয়,যখন দেখি আমারি বয়সী,আমার মতই একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে চাপাতি,রড দিয়ে বিশ্বজিতের মত একজন নিরীহ ছেলের প্রাণ কেঁড়ে নিচ্ছে!
তবে কি বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সন্ত্রাসী হতে শেখায়? শেখায় কলম খাতা রেখে কিভাবে ছুরি,চাপাতি দিয়ে মানুষ মারতে হয়?? সন্দেহাতীত ভাবেই যেকোনো ভার্সিটি স্টুডেন্ট মেধাবী। কয়েক হাজার এমনকি লাখেরও উপর অন্যান্য ভর্তিচ্ছুদের পেছনে ফেলে তবেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় একজন ছাত্র। মনে বড় প্রশ্ন জাগে,একজন মেধাবী ছাত্র কি করে,কিসের বিনিময়ে বই,কলমের মত পবিত্র জিনিস রেখে হাতে তুলে নেয় রামদা,চাপাতি আর পিস্তল???
কতটুকু নিচে নেমে গেলে একজন ছাত্র তারই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে মারতে উদ্যত হয়? আবার উল্টা ঘটনাও আছে,লোকমুখে শোনা যায় বুয়েটের ভিসি নাকি ছাত্রলীগের কিছু চ্যালা পালেন নিজের প্রটেক্টের জন্য। তারা ভিসির হয়ে আন্দোলনরত ছাত্র আর শিক্ষকদের শায়েস্তা করে থাকেন। সেলুকাস!
সুযোগে একা পেয়ে আমরা যে কত হিংস্র হতে পারি সেটা টের পেলাম আজকের পত্রিকা দেখে। জগন্নাথের শাকিল,নাহিদ,লিমন,ইমদাদুল আর ওবায়দুলরা গর্ব করতেই পারে কারন তারা একা পেয়ে একটা নিরীহ ছেলেকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। গর্ব আমিও করতে পারি কারন আমিও যে শাকিল নাহিদদের জাতভাই,একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র!!
থাক...বিশ্বজিতের জন্য মায়াকান্না করে তার আত্মাকে আরও অপমান করতে চাইনা। দুনিয়ার আদালতে শাকিল,নাহিদ,লিমন,ইমদাদুল আর ওবায়দুলদের বিচার তো দূরে থাক,বরং হত্যার বিনিময়ে তাদের পুরস্কৃত করা হবে। কদিন পর এদেরকেই দেখব কেউবা ছাত্রলীগের সেক্রেটারি আবার কেউবা সভাপতি। তারপর হয়তঃ জাতীয় সংসদে......বিশ্বজিত দুনিয়াতে বিচার পাবেনা ঠিক। তবে দুনিয়ার জীবনের পর যে আরেকটি জীবন আছে,সেখানে পরম প্রতিপালকের ন্যায়বিচারে বিশ্বজিতদের আত্মা নিশ্চয়ই শান্তি পাবে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×