somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট পর্দায় মদের বিজ্ঞাপন

১১ ই মে, ২০০৮ ভোর ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ - বাংলাদেশ। জাতিতে বাংঙ্গালী। গর্ব- ভাষা , সংস্কৃতি ও ঐতিহ্য। এই দেশে জন্ম গ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে করি। বিশ্বের প্রথম সারির দেশে থেকেও নিজের জন্মকে ভুলতে পারিনি এখনও। যখনই দেশের কথা ভাবি কষ্ট হয়। মনে হয় আমাদের সৃষ্টি শীল বিবেক দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছে। আধুনিকতার নামে আমরা হারাতে বসেছি আমাদের নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য। কর্ম ব্যস্ত জীবনে অবসর তেমন একটা হয় না। তার পরও যেটুক পাই চেষ্টা করি নিজেকে দেশের সাথে যুক্ত রাখতে। ইন্টারনেটে সংবাদ পড়ি , নাটক দেখি ...... । আমরা জানি নাটক জীবনের কথা বলে , সমাজ ও ঐতিহ্যের কথা বলে, যা থেকে মানুষ শিক্ষা গ্রহন করে। কিন্তু সেই শিক্ষার পরিবর্তে যদি অপঃশিক্ষার আবেদন মূখ্য হয়ে দাঁড়ায় তবে তা বর্জন করা উচিৎ নয় কি ?

সাম্প্রতিক প্রচারিত নাটক গুলোতে মদ্যপান ও অসংযত সংলাপ প্রয়োগ নাটকের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বার বার দেখানো হচ্ছে। নাটকের শুভাকাঙ্ক্ষি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি মনে করে থাকেন যে , এ থেকে সবাই শিক্ষা গ্রহন করবে তাহলে আপনাদের ঞ্জাতার্থে বলছি - সে আশায় গুড়ে বালি ! আপনারা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার কথা ভাবছেন। যে দেশে গনতান্ত্রিক অধিকার বিক্রি হয় ৫০ টাকায় , সরকার পরিবর্তনের সাথে সাথে প্রাথমিক স্তরেই শিশুদের শেখানো হয় পরিবর্তনশীল ইতিহাসে গড়া জাতির গল্প । আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ । তাহলে কে দেবে এই ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্নের জবাব? শ্রদ্ধেয় গুরুজন যা শিখিয়েছেন তা কি ভুল ? তাহলে সঠিক কি ? পাঠ্য বই , শিক্ষক না কি অন্য কিছু ? একটি সাধারন প্রশ্নের অসমাপ্ত সমাধান বুকে নিয়ে যে যুব সমাজ গড়ে উঠে তাদের পক্ষে সঠিক পথকে অনুধাবন করা দুঃসাধ্য নয় কি ?

অস্বীকার করবোনা যে, মদ্যপান আমাদের সমাজের কোথাও হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, বিশেষ কিছু অংশে । তবে তা যে স্তরেই হোকনা কেনো এটিকে ঐ স্তরেই সীমাবদ্ধ বা নির্মূল করার চেষ্টা করা উচিৎ। কি দরকার এটাকে ভাইরাসের মত ছড়িয়ে দেওয়ার ? যে এন্টি ভাইরাসের কার্য ক্ষমতা অক্ষম এবং যাতে মিশে আছে বিষ, নিশ্চিত জেনেও তা প্রয়োগ করা উচিৎ নয় । তাই প্রচলিত নাটক গুলোর মদ খাওয়ার বিজ্ঞাপন মুলক অংশ গুলো বাদ দেওয়া উচিৎ এবং আমাদের শক্তিমান নাট্য অভিনেতাদেরও উচিৎ নয় সেই সব চরিত্রে অভিনয় করা যেখানে পারিবারিক কলহ বা মাস্তান হলেই তাকে মদ খেতে হবে।


শুভেচ্ছা
হুমায়রা শুভ্রা, শহিদ বাবু ও মাজহার অপু কে
(লন্ডন, ইউ কে)
যাঁরা আমায় লিখতে উৎসাহ যুগিয়েছেন।

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৮ ভোর ৫:৫৯
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×