পুরাতন সব গ্লানি , হতাশা নতুনের আগমনে মুছে যাক। যে স্বপ্নের বীজ আজ বোনা হয়েছে তা মহীরোহতে পরিণত হোক আগামীতে। হতাশ জনেরা বলে থাকেন, স্বপ্ন নাকি ভাঙ্গার জন্যই দেখা হয়। না আজ থেকে আমরা স্বপ্ন সফল করার জন্যই দেখবো। এই মানসিকতাই স্বপ্নটা সফল হওয়ার পথকে অনেক মশৃণ করে তুলবে বলে আমি বিশ্বাস করি।
আমাদের মত জনসংখ্যা বহুল দেশে স্বপ্ন পূরন যেনো সোনার হরিণের পিছনে ছোটা অহর্নিশ। হোক সে দরিদ্র, মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত। যার নেই সে ছুটে প্রয়োজনে , যার একটু আছে তার আরো একটু চাই, অথবা যার ভুড়ি ভুড়ি আছে তার আকাশ ছোঁয়ার খায়েশ। যে যার অবস্থান অনুযায়ী ছুটছে তো ছুটছেই। কেউ পৌঁছে যাচ্ছে তার অভিষ্ট লক্ষে আর কেউ মুখ থুবড়ে পড়ে থাকছে হতাশার অন্ধকারে।
অথচ আমরা কতটা যতন করেই না অবহেলা করে যাচ্ছি আমাদের চার পাশের ছোট ছোট সুখ গুলোকে। আর অবহেলা করছি এই কারনে যে, আমরা হয়ত নিজেরাই জানি না প্রকৃত সুখ কোথায় নিহিত। সমাজ, সংস্কৃতি, পরিবার, রাজনীতি, অর্থনীতি সব ক্ষত্রে যে যেখানে আছি নিজের স্বার্থপরতা আর উচ্চাভিলাসিতার মোহটুকু ত্যাগ করলেই খুব
বেশী না হলেও জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত টুকু সুখ দরকার তা সকালের সোনা রোদ হয়ে দুতি ছড়াবে আজ, কাল, পরশুতে।
আর এই ছোট ছোট সুখ নিয়ে গড়া সুখী মন গুলো দিয়েই আমারা পেতে পারি একটা সুখী সুন্দর দেশ।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
শুভ নববর্ষ।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

