চাতুরি ও শঠতা এখন অভিপ্রায় হয়ে উঠছে! কেউ কেউ
আঙুল খাড়া করে ঘি ছুঁইছে-- প্রস্তরযুগের লোভও হার
মানছে! কে কাকে ঠকাবে--এই হলো কৌশল, অন্ধগলি
খুঁজে নিয়ে মুখ ঢেকে মুখোশে নিজেই নিজের শয়তানী
প্রেতাত্মা হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠছে! উৎকৃষ্ট ও
নিকৃষ্টের ভেদরেখা কমে যাচ্ছে, মন্দ অভিলাষে
নিজেকে পুড়িয়ে সোনা না করে দস্তা-দাঁতে আভিজাত্য
খুঁজে পাচ্ছে!
______________________________
আজ (১০.১.১২) সংবাদ সাময়িকীতে ছাপা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




