গুপ্ত সভ্যতা
গোলাম কিবরিয়া পিনু
শুনতে কি পাইনা কোনো আর্তনাদ কিংবা চিৎকার? কোন্
টিলায় বা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, যা বহুদূরবর্তী -
জলপথ থেকে - মানুষের তপ্ত শ্বাস অনুভব করা যায় না! নাকি
কাছাকাছি থেকেও চোখ বন্ধ - কানও বধির, ইন্দ্রিয় লুপ্ত -
গুপ্ত সভ্যতার খোঁজে নিজেই হারিয়ে যাচ্ছি! অন্ধকার কিংবা
আলো কিছুই পড়ছে না চোখে - সাইরেনের তরঙ্গ অনুভব করা
যাচ্ছে না কিংবা পাগলা ঘণ্টিও শুনতে পাওয়া যাচ্ছে না! এত
বিচ্ছিন্নতা - এত দূরবর্তী থেকে বাঁচা কি যায় ? বরং অবসন্নতা
বোধহীন করে পাথরের সমগোত্রীয় করে ফেলছে - তা
টের পাচ্ছি না!
--------------
আজ ২৫ জুলাই ২০১৩, সংবাদ সাময়িকী'তে প্রকাশিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


