এবার হ্যাকারদের যুদ্ধের সময়
২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোপা এবং পিপি পাশ হওয়ার আগেই আগ্রাসন শুরু করলো যুক্তরাষ্ট্র। পাইরেসির অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছে মেগাআপলোড ওয়েবসাইট। প্রতিষ্ঠাতাদের বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ।
মেগাআপলোডের দুই প্রতিষ্ঠাতা কিম ডটকম এবং ম্যাথিস অর্তম্যানকে অকল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিউজিল্যান্ডে মেগাআপলোডের আরও দুই কর্মচারী রয়েছে। তাদের গ্রেপ্তার করে দেশে পাঠানোর জন্যও যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ডের কাছে আবেদন করেছে। ভার্জিনিয়ার ফেডারেল আদালত ১৮টি ডোমেইনের তালিকা করেছে। ওই ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত।
বাক স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রাপ্তির অধিকার হরণের এই কালো আইন এবং যুক্তরাষ্ট্রের মোড়লীপনার বিরুদ্ধে ইন্টারনেট নাগরিকদের আরো তৎপর হওয়ার সময় এসেছে। বাংলাদেশেও আমরা ব্লগ নিয়ন্ত্রণ আইনের কথা শুনছি। এসব নিছকই ক্ষমতাসীনদের (সকল স্তরের) অবস্থান নিরাপদ করার জন্য প্রতিবাদীদের কণ্ঠরোধ ছাড়া কিছুই নয়। এইসব অপতৎপরতার বিরুদ্ধে প্রবল সোচ্চার হতে হবে।
যুক্তরাষ্ট্রে এক ধরণের পরোক্ষ প্রতিবাদ অলরেডি শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগীয় ওয়েবসাইটগুলো হ্যাকারদের হ্যাকিংয়ের কবলে পড়ছে। এবার সাইবার জগতের এ লড়াইয়ে হ্যাকারদের দায়িত্ব বেড়ে গেলো। এ লড়াইয়ে তাদেরকেই সেনাপতির দায়িত্ব পালন করতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন