STOP BSF killing bangladeshi people পেইজটার সদস্য সংখ্যা ছয় হাজার তিন শ । বিএসএফ এর গুলিতে নিহত বাঙ্গালীদের স্মরনে বা প্রতিবাদে পেইজটি করা হয়েছে । খুবই ভালো উদ্যোগ । এ ব্যাপারে ইউনিটির প্রয়োজন আছে । কিন্তু এই ফেসবুক পেইজের সবশেষ কিছু আপডেট দেখে মনে হচ্ছে পেইজটা জামাত-শিবিরের অনলাইন প্রপাগান্ডার একটা অংশ । ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার আহবান, নিহত বাঙালীর প্রতিশোধ নিতে বিএসএফ হত্যার আহবান.. এরকম উষ্কানীমূলক স্ট্যাটাস দেয়া হচ্ছে । আওয়ামীলীগ বিরোধী রাজনৈতিক প্রপাগান্ডা এবং মহাজোট সরকারের বিদেশ নীতি নিয়েও পেপার কাটিং পোষ্ট করা হচ্ছে । বিএসএফ এর গুলির প্রতিবাদ করা হচ্ছে ভালো কথা কিন্তু সেখানে আওয়ামীলীগ বিরোধী প্রপাগান্ডা কিসের সংকেত দিচ্ছে ?
যেসব বাঙালী ছেলেমেয়েরা হাজার হাজার টাকা খরচ করে শাহরুখ-রানীর হিন্দী কনসার্টে উন্মাতাল নাচানাচি করে আসছে এই বিজয়ের মাস ডিসেম্বরে, তাদের কোন নৈতিক অধিকার নেই বিএসএফের বিরুদ্ধে শ্লোগান দেবার । ভারত এভাবেই আমাদেরকে মানসিক দাসত্বের শৃঙ্খলে বেঁধে আমাদের ভাইদের রক্ত নিয়ে উল্লাস করার সাহস করে!
এই স্টাটাসটায় পেইজ এডমিনের সাথে শিবির রিলেশনের কথা কমেন্ট করায় এক সদস্যকে ব্যান করা হয়েছে পেইজটা থেকে । সে বলেছিলো, আর্মি স্টেডিয়ামে আর্মির অনুমতি নিয়েই শাহরুখের কনসার্ট হয়েছে । এরপরেও এটা নিয়ে ত্যানা প্যাচানো স্ট্যাটাস দেয়া শিবির ছাড়া আর কারো স্বভাব না ।
বিএসএফের নৃশংসতা ঠেকাতে বিডিআর এর পাল্টা হামলা চালানো উচিত - হ্যাঁ / না
এই স্ট্যাসের কমেন্টে এডমিন নিজেই লিখেছে : বাংলাদেশের ২ লাখ আর্মি আছে, যার প্রায় পুরাটাই বর্ডারে ডিপ্লয় করা সম্ভব যা ভারতের বহুধা বিভক্ত আর্মির পক্ষে সম্ভব না. কারন বাংলাদেশে জন্য ২লাখ আর্মি ডিপ্লয় করলে চায়না-পাকিস্তান বর্ডারে কে থাকবে, শিল্পা শেঠী না সুনীল শেঠী?
ভারতের মধ্যে আন্চলিক... জাতীয়তাবাদ প্রবল. যে দেশে বিশ্বের সবচেয়ে বেশি গরীব লোকজ থাকে যে দেশে ক্ষুধার জ্বালায় মানুষ মাওবাদী হয় সেই দেশকে ভেঙ্গে দেয়ার জন্য বেশি কিছু না, প্রথমে আসাম-ত্রিপুরার স্বাধীনতাকামীদের ও পরে মাওবাদীদের সাহায্য করলেই হবে. তাহলে ভারত মাতার ভাঙ্গতে দেরী হবে না.
মুসলমান আর্মি কি চিজ তা আপনি জানেননা, আমাদের ৩ হাজার সৈন্য নিয়ে ২ লক্ষ সেনার সাথে যুদ্ধের রেকর্ড আছে. বড়ইবাড়িতেই অল্প কয়েক বিডিআর এর হাতেই ভারতীয় সেনারা যে মার খেয়েছে তাতেই বোঝা উচিত হু হ্যাভ দা আপার হ্যান্ড..
এগুলো খুবই আশঙ্কাজনক ব্যাপার । বৃহত প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বর্তমান আওয়ামীলীগ সরকারএর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে । ফেসবুকে এরকম ভারতবিদ্বেষী প্রচারনা এককথায় বাংলাদেশ বিরোধী প্রচারনারই সামিল । কেননা এতে করে বাংলাদেশ ক্ষতিগ্রস্তই হবে । ভারতের বিরুদ্ধে অস্ত্রের যুদ্ধ করার আহবান কোন সুস্থ আর স্বাভাবিক আহবান হতে পারেনা । আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে বিপাকে ফেলার আরেকটা জামাতী প্রপাগান্ডা থেকে সাবধান হতে সচেতন হওয়ার সময় এখন ।
অনলাইনে জামাতী প্রচারনার ধরন বুঝতে এই লিঙ্কটা দেখুন ।
STOP BSF killing bangladeshi people নামের একটা ফেসবুক পেজ থেকে উষ্কানীমূলক পোষ্ট করা হচ্ছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৯টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।