somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন বিদেশির ঠ্যাকা পরে নাই আমাদের জানার। আমাদের তাদের জানাতে হবে এই সুন্দর দেশ সম্পর্কে। এটা আমাদের দায়িত্ব, এটা "আমার " দায়িত্ব।

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(১)
ভারত ভ্রমণের মাত্র কয়েকদিন আগে। সেমেস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে ক্যাম্পাসে এসেছি। দুপুরের খাবারের জন্য ফুডকোর্টে ঢুকলাম, দেখি বেশি কিছু বিদেশি বসে আছে। আমি আমার অর্ডার নিয়ে একটা খালি জায়গা পেয়ে বসলাম। পাশে ছিল একজন। নিজে থেকেই আমার সাথে কথা বললো। ইথেন, এসেছে যুক্তরাষ্ট্র থেকে। সঙ্গীতে পড়াশুনা করছে। কিছুক্ষণ আলোচনা করে জানতে পারলাম বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য তাকে মুগ্ধ করেছিল যখন যে এই দেশের ব্যাপারে একদিন গুগল করে দেখেছে। তাই সুযোগ পেয়ে চলে আসলো দেশ ঘুরতে। বাংলাদেশের প্রায় সবকিছুর তার কাছে খুবই বিচিত্র মনে হচ্ছে, সবই ভাল লেগেছে তবে আমাদের খাবারে নাকি মশলা বেশি তাই বাইরে খেতে নাকি একটু সমস্যা হয়। আমিও আমার টেক্সাস সফর আর আমেরিকার কম-মসলার বোরিং খারাপের গল্প তার কাছে করলাম। একটা জিনিস বুঝলাম দূর দেশের মানুষ যারা বাংলাদেশ সম্পর্কে একটু জানার চেষ্টা করেছে তাদের একটা আগ্রহ জাগবেই জীবনে একবার হলেই এই দেশটা ঘুরে দেখার।


(২)
কলকাতার ফেয়ারলি প্যালেস থেকে বিদেশি কোঠায় ভারতের আন্তঃনগরের টিকেট কাটার জন্য গেলাম। সেখানে পরিচয় হল, পিটারের সাথে। সে এসেছে চেক প্রজাতন্ত্র থেকে। ভারতে তার এই নিয়ে তৃতীয় ভ্রমণ। এশিয়ার অনেক দেশই তার ঘুরা হয়েছে। বুঝলাম সে একজন হিপি ট্রাভেলার। তো বাংলাদেশের কথা জিজ্ঞেস করায় সে বললো "মনে কিছু করবেন না, তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে কোন নতুনত্ব পাব না যেটা ভারতে পেয়েছি।"। তার কথায় রীতিমত আমি আকাশ থেকে পড়লাম। পরে আমি দেশের বেশ কিছু উৎসব, রীতিনীতি, খাবার ও কিছু ঐতিহাসিক স্থাপত্যের কথা বললাম। দেখলাম সে খুব মনযোগ দিয়ে শুনছে যেন বড় একটা ভুল ভাঙলো তার। টিকেট পেয়ে আমি আমার মত চলে গেলাম। যাওয়ার সময় একটা মুচকি হাসি দিল আমার দিকে তাকিয়ে। জানি না আমার কথায় কতটা ভুল ভাঙ্গলো তার। তবে এটা উপলব্দি করে ভাল লাগছিল যে আমাদের দেশের এমন অনেক স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা এমন কথার পাল্টা যুক্তি হিসেবে পেশ করার সময় যুক্তির অভাব পড়বে না।


(৩)
টেক্সাস (হিউস্টন সিটি) থেকে দেশে ফিরে আসার সময় বিমানবন্দর যেতে ট্যাক্সি নিয়েছি। চালাচ্ছি এক ভদ্রমহিলা। বাংলাদেশি জানার পর একটু কৌতূহলী হলেন সে। জানতে চাইলেন দেশ সম্পর্কে, আমাদের কালচার সম্পর্কে। কথায় কথায় কিভাবে চলে এসেছিল আমাদের ভাষা আন্দোলনের কথা। এখন হয়তো চিন্তা করলে ভাল লাগে যে দূর দেশের একজন ভবিষ্যতে যখনই বাংলাদেশের নাম শুনবে তখনই তার মনে পড়বে, এই দেশের মানুষ তো মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল, এমন নজির কয়টা আছে

(৪)
The Great British Bake Off এর বিজয়ী বাংলাদেশি বংশভুত নাদিয়া হোসেন বলেছে "Bangladeshi cuisine has no dessert"। বিগত কতদিনে এর প্রতিক্রিয়া দেখে এমন এমন বাংলাদেশি Dessert সম্পর্কে জানলাম যা জীবনেও জানতাম না। আশা করি নাদিয়া হোসেনও প্রতিক্রিয়াগুলো দেখেছে। বিদেশি সংবাদমাধ্যমেও এসেছে, দিন শেষে নাদিয়া আপা খাইলো পচানি আর দেশের dessert সম্পর্কে জানলো বিশ্ববাসী।


* * *

প্রায় ২০০টার দেশের একটা দেশ বাংলাদেশ। সাইজে ছোটো। অত ধনীও না। তবে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি। আছে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, উৎসব, খাবার, রীতিনীতি। এত দেশের ক্লাটারের মাঝে কোন বিদেশির ঠ্যাকা পরে নাই আমাদের জানার। আমাদের তাদের জানাতে হবে এই সুন্দর দেশ সম্পর্কে। এটা আমাদের দায়িত্ব, এটা "আমার " দায়িত্ব।

* * *
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×