somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার বন্ধু থেকে নাই বন্ধু থাকা ভাল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুদের জীবন গড়ার প্রস্তুতি দেখে ভালই লাগছে। কেউ বিজনেসের জন্য, কেউ এমএনসি- প্রাইভেট কোম্পানির জন্য, কেউ সরকারি ব্যাংক কেউ বা বিসিএসের জন্য কোমর বেঁধে নেমেছে। ২০২১ সালের এই দিনে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হউক বা না হউক আমার অধিকাংশ বন্ধুরা তাদের মন-মত জায়গায় থাকবে এই আশা করি। (স্পয়লারঃ সবাই থাকবে না)। তাদের সুন্দর ভবিষ্যৎ আশা করলেও তাদের মনমত ভবিষ্যৎ যাতে অন্যের ভবিষ্যতকে রসাতলে না নিয়ে যায় সেটা আরও বেশি আশা করি, আর লেখাটা সে জন্যই

আমি মোটেও জাতীয়তাবাদকে পছন্দ করি না। তবে যে দেশে আমার জন্ম হয়েছে, নাগরিক সুবিধাগুলো আমি পেয়েছি; সে দেশের প্রতি কৃতজ্ঞ থাকা নিজের সামর্থ্যমত উন্নয়নে অংশীদার হওয়া আমি আমার দায়িত্ব মনে করি। ১৯৭১ সালে যখন দেশ স্বাধীন হয় তখন এক প্রকারের মানুষ তাদের বিদ্বেষে এতই মগ্ন ছিল যে অবর্ণনীয় নিপীড়নগুলো তারা "প্রয়োজনের তাগিদে" বলে মনেমনে যথার্থ ধরে নিয়েছিল, শুধু তাই না সাথে সাথে সে দৌরাত্ম্যে সহযোগিতাও করেছে। আমরা তাদের "রাজাকার" বলি। সে সময় অন্ধবিশ্বাস, স্বার্থপরতা আর লোভ ছিল তাদের প্রেষণা। স্বার্থপরের সংখ্যা কম ছিল তাই হয়তো জিততে পেরেছিলাম।

স্বাধীনতা পেলাম। যুদ্ধ শেষ ? না।
১৭ ডিসেম্বর ১৯৭১ থেকে এক নতুন যুদ্ধ শুরু হয়েছিল । স্বাধীনতা রক্ষা করার যুদ্ধ। আর এই যুদ্ধে কোন পরাশক্তি এসে আমাদের নিপীড়ন করে না। এ যুদ্ধে আমরা নিজেরা অদূরদর্শিতা ও স্বার্থপরতা দিয়ে নিজেদের নিপীড়ন করছি। আর এই যুদ্ধেও আছে অন্ধবিশ্বাস, স্বার্থপরতা আর লোভ। এই যুদ্ধের রাজাকার হচ্ছে দুর্নীতিবাজরা। দুর্ভাগ্যবশত, এই যুদ্ধে আমরা এখনো পরাজিত, কারন এই যুগে রাজাকারের সংখ্যাটা মারাত্মকরকম বেশি। আর সবচেয়ে অবাক হওয়া ব্যাপার হচ্ছে রাজাকার হওয়া এখন এতই স্বাভাবিক যে রাজাকার না হওয়া হাস্যকর ঠেকায়। যেন দুর্নীতি করা, ফাকি দেয়া, অন্যের কথা চিন্তা না করা এগুলো Grownup Maturedদের কাজ।

অনেক বন্ধু এমন পেশায় যাবে যেখানে প্রতিনিয়ত রাজাকার হওয়া সুযোগ থাকবে আর অনেকে হবেও। ব্যাপারটা পার্সোনাল না তাই আগেই জানিয়ে রাখি (আমি করে থাকলে আমার ক্ষেত্রেও আরও কঠোর হওয়ার অনুরোধ রইল) ,

" যেসব বন্ধুদের মাঝে এমন প্রবনতা আছে, চিন্তাধারার পরিবর্তন করার ইচ্ছা নাই, আর ভবিষ্যতে খুবই আনন্দের সাথে করবে তারা এখনই আমার ফ্রেন্ডশিপ নামের সম্পর্ক থেকে সরে যান। আর ভবিষ্যতে কর্মজীবনে যদি কেউ এমন কাজ করেছে প্রমান পাই আর বলার পরও নিজেদের পরিবর্তন করার কোন ইচ্ছা তাদের না থাকে তাহলে তাদের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। রক্তের সম্পর্ক হোক বা বন্ধুত্বের সম্পর্ক হোক। "

"সবাই তো করছে আমি করলে কি সমস্যা" "কেউ টেবিলের নিচে টাকা রেখে দিলে আমি কি করবো" "ঘুষ দিয়ে যদি চাকরি নেই সেই টাকা তো উঠিয়ে আনা লাগবে" এ ধরনের কথা নিজের কাছে রাখাই শ্রেয়। আমাদের বয়সের মানুষ ন্যায়ের স্বার্থে একসময় কপালে বুলেট লাগাকেও ভয় পাইনি। সেই তুলনায় নিজের স্বার্থপর অজুহাত কোথায় ঠেকে ? কেউ এখন বুলেট খেতে বলছে না। তবে যদি কেউ বলতোও সেটাও কি কম হত? ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×