বুকের মাঝে দরফরানি অস্হিরতা
মুখ ঢেকে গেছে কয়েকদিনের না কাটা দাড়িতে
বা হাতের দু আংঙ্গুলে জ্বলন্ত সিগারেটের ছটফঠানি
কালো চশমায় ডেকে রেখেছি নিদ্রাহীন চোখ
চুলগুলো আচঁড়াতে ও ভুলে গেছি
হাটছি তোমার বাড়ির দিকে
ভুল স্বপ্নের হাত ধরে
আজ আমি তোমাকে বলেই দিব
তোমার সাথে আসলে আমার হবেনা।
ভালবাসা হবেনা
অভিমান হবেনা
কবিতা লেখা হবেনা
সুখ দুঃখ কিছুই হবেনা।
তোমার সাথে দিন চলে যাবে, সময় কাটবেনা।
তোমার সাথে আমার. আঁয়না দেখা হবেনা
চোখের জলে সবকিছু ঝাপসা হয়ে যাবে।
তুমি কি আমার জন্য অপেক্ষায় আছো ?
আজ আমি তোমাকে বলেই দিব-
তোমার সাথে আসলে আমার হবেনা।।
----------------------------------------
- জি,এম, হারুন-অর-রশিদ
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


