somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

মানুষটার ক্রশফায়ার হয়েছে

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অপেক্ষায় আছি
কখন আমার ডাক হবে,
দুই ঘন্টা আগেও
আমি একজন মানুষ ছিলাম,
আকাশভরা পূর্নিমার চাঁদ দেখে
কেমন যেন পাগল পাগল হয়েছিলো মাথাটা,
বেসুর গলায় দু’লাইন রবীন্দ্রনাথ গেয়েছিলাম,
মনে মনে দু’লাইন কবিতাও লিখেছিলাম,
“পূর্নিমার চাঁদ,একদিন তোর সাথে
আসমানে এক কাপ চা খাবো”
বাকী লাইনগুলো এখনো মাথায় আসেনি।

আমাকে এখন মানুষ বলা ঠিক হবেনা,
আমি একজন আসামী,শুধুই আসামী,
আসামী হওয়ার মতো শক্ত হৃৎপিণ্ড
আমার কখনোই ছিলোনা,
আমাকে বলা হয়েছে,
আমি রাষ্ট্রীয় আইন ভংঙ্গ করেছি,
আমি রাষ্ট্রের জন্য ক্ষতিকর,
বেসুর গলায় দু’লাইন রবীন্দ্রনাথ গাওয়া,
অথবা পূর্নিমার চাঁদ নিয়ে কবিতা লেখা যে
রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমি জানতাম না।

কয়েকজন দেবদূত একটু দুরে বসে গল্প করছে.
সবার পরনে সাদা ধবধবে কাপড়,
দেখলেই কেমন যেনো ভক্তি করতে ইচ্ছে করছে,
চা- কফি খাচ্ছে আর হঠাৎ হঠাৎ
ভয়ংকর ভাবে হেসে উঠছে সবাই,
হয়তো তারা স্বাভাবিক ভাবেই হাসছে,
শুধু শুধু আমার কাছেই ভয়ংকর মনে হচ্ছে,
কখন যে আমাকে ডেকে বলবে
“এই তোর সময় হয়েছে ,
চল, একটু হাওয়া বাতাস খেয়ে আসি”।

দেবদূত এর বড় নেতা বললো,
“আজ আমার বড় মেয়েটার জন্মদিন,
একটু তাড়াতাড়ি বের হওয়া দরকার,
গিফটের দোকান বন্ধ হয়ে যাবে,
মেয়েটা যা অভিমানী,
ভুল হলে কথা বন্ধ করে দিবে”।

আমার নিজের মেয়েদের কথা মনে পড়ে গেলো,
বড় মেয়েকে আমি ‘রাজকন্যা’ বলে ডাকি,
আর ছোট’টাকে ‘রাজকুমারী’
মেয়েরা বলে “বাবা তোমার তো রাজত্ব নেই,
আমাদের আর অন্য নাম পেলে না”
আমি বলি,”আমার বুকের ভিতরে
একটা আস্ত রাজত্ব আছে রে মা’রা
তোরা সেখানকার ‘রাজকন্যা,রাজকুমারী’।

একজন ছোটগোছের দেবদূত বললো
“স্যার, আজ অপারেশন’টা আমি করি ,
আমি এখনো স্কোর করতে পারিনি,
বউ এর কাছে মান সম্মান কিছুই থাকলো না,
ও কথায় কথায় বলে,
“সবার কতো স্কোর, আমার একটাও নেই”,
দেবদূত সমাজে ভাবীদের কাছে
ও কোনো ইজ্জত্বই পায় না,
আজ দয়া করে আমাকে সুযোগটা দিন”।

তখন আমার নিজের বউ এর কথা মনে পড়লো,
না খেয়ে এখনো বসে আছে বোধ হয় ,
দু’জন এক সাথে খাবো, এই আশায়,
আমার বউটা বড্ড বোকা,
কখনো রাগ করে না,
শুধু একটু আদর সোহাগটাই বেশী চায়।

আরেকজন মোটা মতো দেবদূত বললো,
“স্যার, আমার মা হাসপাতালে,
দেখতে যেতে হবে,
আমাকে না দেখা পর্যন্ত ঘুমাবে না,
অপারেশনটা তাড়াতাড়ি করেন”।

আমি ভাবলাম, বড় বাঁচা বেঁচে গেছি,
মা বাবা আমার অনেক আগেই মরে গেছে,
না হলে আমার জন্য অযথা চিন্তা করে
না ঘুমিয়ে জেগে বসে থাকতো।

আমি খুব আশা নিয়ে আছি,
হয়তো শেষ মুহূর্তে বলবে,
“তোমাকে ভুল করে ধরে আনা হয়েছে,
গান গাও আর কবিতা যতো খুশি লিখো,
বাসায় চলে যাও,
তোমার মেয়ে ,বউ অপেক্ষা করছে”।

নেতা দেবদূত ছোট জনকে বললো
“আমার মেয়ের জন্মদিন উপলক্ষ্যে
তোমাকে আজ একটা স্কোর এর সুযোগ দিলাম,
মেয়ের জন্য দোয়া করো”
ছোট জন খুশিতে গদগদ হয়ে বললো,
“ জি স্যার, মা’মনি অনেক বড় হবে,
অনেকদিন বাঁচবেন”।

ছোটজন হঠাৎ আমাকে বললো,
“এই চল, একটু হাওয়া বাতাস খেয়ে আসি”,
বুকটা ধক্ করে উঠলো আমার,
“স্যার আমি কোনো অপরাধ করিনি,
আপনাদের কোথাও যেনো ভুল হয়েছে,
আমি এই জীবনে আর কখনো
বেসুরে গান গাইবে না,
আর কবিতা লিখার চেষ্টাও করবো না”।

সব দেবদূত এক সাথে হেসে উঠলো,
এক সাথেই বলে উঠলো,
“সব আসামী একই কথা বলে”।

তারপর পংক্ষী ঘোড়ার চড়ে আসামী’কে নিয়ে
বের হয়ে গেলো একদল দেবদূত হাওয়া বাতাস খেতে,
রাতের নির্জন কোনো মাঠে,
সেদিন আকাশ ভরা পূর্ণিমা ছিলো,
পূর্ণিমার চাঁদ আর দুটো অন্ধ পেঁচা শুধু সাক্ষী থাকলো
ছোট দেবদূতের প্রথম স্কোরের।

বড় দেবদূতের মনটা খুবই খারাপ,
জন্মদিনের গিফট তার মেয়ের পচ্ছন্দ হয়নি।

ছোট দেবদূত এর বউ তাকে প্রচন্ড আদর করেছে,
আর বার বার স্কোরের গল্প শুনতে চায়,
কোনো কিছু যেনো বাদ না পরে,
গুলিটা বুকে লেগেছিলো না মাথায়?
তখনকি তার হাত কেপেছিলো কিনা?
মগজ ঠিক মতো বের হয়েছিলো তো,
আসামী কান্না কাটি করে ছিলো কিনা?

মোটা দেবদূত এর মা’র শরীরটা
একটু বেশী খারাপ করেছে ,
আইসিইউ তে এখন,
মা’র জন্য সে কাঁদছে হাউমাউ করে,
রাতের নির্জনতাকে নষ্ট করে।

আসামীর মেয়ে দুটো জেগে আছে,
বাবা আসলে, বাবার গলা ধরে
গল্প শুনতে শুনতে ঘুমোবে,
তার বউ না খেয়ে
দরজা খুলে এখনো বসে আছে,
স্বামী আসলে এক সাথে খাবে।

পূর্ণিমার চাঁদের আলোর দিকে তাকিয়ে
আসামী হা করে শুয়ে আছে,
মুখে পিপড়ে ডুকছে আর বের হচ্ছে
রক্ত খাবার জন্য,
একটা অন্ধ পেঁচা আরেকটা পেঁচাকে জিজ্ঞাসা করলো,
“মানুষটার কি হয়েছে বলতে পারবি?”
অন্ধ পেঁচা বললো,
“মানুষটার ক্রশফায়ার হয়েছে”।
——————————-
রশিদ হারুন
৩১/০৫/২০১৮
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×