somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

একটি বেওয়ারিশ লাশের অপেক্ষা

১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরের মানুষগুলো
এখন আর খবর খুঁজে না,
খবরই তাদের খুঁজে ফেরে
এইতো সেদিন -
‘বেওয়ারিশ’ এক লাশ খুঁজছে তার আপনজনদের।

হিমঘরে শুয়ে আছে লাশটি,
সারা শরীরে তুলোর মতো বরফ জমে আছে,
মাঝে মাঝে কিছু বরফ
লাল আর কালো হয়ে গেছে লাল কালো রক্তে,
রক্ত ঝরেছিলো বুক বরাবর তিনটি গর্ত দিয়ে,
আর মুখ এবং মাথা দিয়েও,
একেবারে কাছ থেকে
তিনটি গুলি ঢুকেছিলো তার বুক বরাবর,
মুখে আর মাথায় কয়টা বুঝা যাচ্ছে না,
মগজ বেরিয়ে চেহারাটাও বুঝা যাচ্ছে না,
বন্দুক যুদ্ধ - খেলায় নাকি সে মারা গেছে।

বেওয়ারিশ লাশ হওয়ার আগে সে শুধু বলেছিলো,
“জনাব,
আমার বিধবা মা’
আমাকে খুঁজে না পেলে পাগল হয়ে যাবে,
ছোট বোন’টির অনেক অনেক মন খারাপ হবে’
আপনারা ভুল মানুষ’কে ধরেছেন,
একই নামের অনেক মানুষ আছে এই দুনিয়ায়।

জনাব,
আমি কখনও কোনো দাবী নিয়ে রাস্তায় স্লোগান দেয়নি,
অন্যায় দেখেও কখনো মুখ খুলিনি,
আমি কখনো রাজনীতি নিয়ে কথা বলিনি,
শুধু বেঁচে থাকার চেতনাই আমার মূলনীতি ,
রাষ্ট্রীয় আইন অমান্য করিনি কখনোই,
সারাদিন পর বেঁচে থেকে
মা-বোনের কাছে বাসায় ফিরলেই আমরা খুশি,
বাবা মারা যাবার পর আমাদের দরিদ্র মা’
আমাদের শুধু একটা চেতনাই শিখিয়েছে,
প্রয়োজনে চোখ, মুখ, বুক বন্ধ থাকবে,
যে কোনো ভাবে বেঁচে থাকাই
আমাদের মুল চেতনা, একমাত্র চেতনা।

জনাব,
শুধু নামের মিলের কারনে
আপনারা আমাকে বন্দুক যুদ্ধের খেলোয়ার বলছেন,
আমি কখনো বন্দুকই দেখিনি,
না ভুল বলেছি স্যার ,
ক্ষমা করে দিবেন,
আপনাদের কাছে দেখিছি,
আর সিনেমায় দেখেছি,
ছোট বেলায়
বাবা’কে একবার ‘খেলনা বন্দুক’ কিনে দিতে বলেছিলাম,
টাকার অভাবে তখন কিনে দিতে পারেনি আমার কেরানী বাবা,
শুধু এই অক্ষমতার জন্য আমার বাবা
অনেকদিন আমার চোখে, চোখ রাখতো না,
তাই আমার বন্দুক যুদ্ধ খেলা শিখা হয়নি,

জনাব,
আমার বাবা- মা জানলে
কখনো আমার নাম ‘খোকা’ রাখতেন না,
কোনো ‘বাবা-মা’ই আর কোনোদিন
সন্তানের নাম ‘খোকা’ রাখবে না।

জনাব,
আমি এই খেলার নিয়ম জানি না,
খেলার আগে আমাকে দয়া করে একবার নিয়মগুলো শিখিয়ে দিবেন,
আমার ভুল হলে
আপনারাই ঝামেলায় পরে যাবেন,
শুধু দয়া করে মুখে গুলি করবে না,
চেহারা না চিনতে না পারলে
মা আমাকে সনাক্ত করবে কি ভাবে,
ডান হাতের কব্জিতে বাঁধা এই তাবিজ’টা যেনো না খুলো পরে,
আমার মা’ এই তাবিজটা আমাকে পড়িয়েছিলেন
এক মাওলানা সাহেবের কাছ থেকে নিয়ে
প্রভু যেনো আমাকে সব বিপদ থেকে রক্ষা করেন।

জনাব,
তাবিজটা যেনো থাকে দয়া করে হাতেই থাকে,
এইটুকু দয়া আপনারা আমাকে করবেন,
আমি মরে গিয়েও আপনাদের জন্য দোয়া করবো,
আপনারা যেনো এই খেলায় আরো নাম করতে পারেন ,
জনাব, বলেন ‘আমিন’
তাহলে দোয়া কবুল হবে”।

হিমঘরে অনেকেই তাদের হারিয়ে যাওয়া আপনজন’কে খুঁজছে,
অবহেলায়, অনাদরে বেওয়ারিশ লাশগুলো
তীব্র অপেক্ষায় আছে আপনজনদের জন্য,
এক একজনের মুখের চাদর সরাচ্ছে,
কেউ কেউ অমানুষিক চিৎকার করে
বেওয়ারিশ লাশের বুকে পরে যাচ্ছে,
আবার কেউ কেউ অনেকক্ষন ধরে
আটকানো নিশ্বাস ছাড়ছে স্বস্তিতে।

একজন মা’ বলে উঠলো
এটা আমার ‘খোকা’র লাশ হতে পারে না,
আমার ‘খোকা’র গায়ের রং অনেক সুন্দর।
হঠাৎ সাথে থাকা সাহসী ছোট মেয়েটি কেঁদে বলে উঠলো,
“মা’ এইডাই আমার ভাই,
ডাইন হাতের তাবিজটা এখনো আছে।”

মা,
অনেকক্ষন তাবিজটার দিকে তাকিয়ে থাকলো ,
যেনো অপরিচিত লাগে ‘তাবিজ’টা
তারপর বলে উঠলো’
“চল ‘খোকা’ বাড়ীতে চল,
শরীরটা অনেক ময়লা হয়ে আছে,
গরম পানি দিয়ে গোসল করাবো তোকে”
ছোট মেয়েটি কেঁদে কেঁদে বললো,
“আমার ভাইতো মরে গেছে ‘মা’
কেনো মরলো?”

মা শুধু তীব্র হাহাকার নিয়ে চিৎকার করে বললো
“ বাবা’রে আমাকে মাফ করে দিস,
আমি কেনো যে তোর নাম ‘খোকা’ রেখেছিলাম?”
________________
রশিদ হারুন
১৩/০৭।২০১৮
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:১১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×