somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

বেঁচে থাকাই আনন্দের

১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেঁচে থাকাই আনন্দের
কিন্তু সবার জন্য সব সময় নয়।


যে নতুন বউ বসে থাকে দরজায়,
অপেক্ষায় থাকে স্বামীর জন্য,
স্বামী’কে তুলে নিয়ে গিয়েছে কিছু মানুষ
সোহাগের বিছানা থেকে তিন বছর হলো,
আর ফিরেনি মানুষ’টা,
থানা পুলিশও কিছুই বলতে পারিনি
একেবারে গায়েব, লোকে বলে গুম,


সোহাগের বাসি গন্ধ এখনো লেগে আছে
তার বিরহী বিছানায়,
না সে বিধবা,
না সে সধবা,
তার কাছে বেঁচে থাকা কখনোই আনন্দের না,
বড়ই কষ্টের ।


দু’জন নর নারী কথা বলছে আকার ইংগিতে,
রেল ষ্টেশনে তুমুল কথা বলছে দু’জন,
অথচ কোনো আওয়াজ নাই

স্ত্রী বিদায় দিচ্ছে স্বামী’কে,
দু’জনই বোবা,
দু’জন পৃথিবীর সব ভালোবাসা’র কথা বলছে
কোনে কথা না বলেই,
তাদের কাছে ‌অপেক্ষা অনেক মধুর,
বেঁচে থাকাই আনন্দের।


শরীরের রং কালো বলে যে মেয়ে’র বিয়ে হয়নি,
তার কাছে পূর্নিমার চাঁদ বড়ই অসুন্দর,
এই জীবন নিয়ে বেঁচে থাকাই বড় কষ্টের আর অপমানের।


বেঁচে থাকাই যে আনন্দের
সব সময় না,
সন্তান’দের ক্ষুধার্থ রেখে যে মা ঘুমাতে চেষ্টা করে,
যে মা ‌অনেক দিনের ক্ষুধার্থ সন্তানের জন্য চুলোতে খাবার রান্না করতে পারেনি,
তার কাছে বেঁচে থাকাই বড় কষ্টের ও নির্মম।


অথচ যে’দিন,
সে মা’ই
পাতিলে দু’মোঠো চাল ফুটাতে পারবে,
ক্ষুধার্থ সন্তান’দের হাসি দেখবে,
সে’দিন তার কাছে মনে হবে
বেঁচে থাকাই বড় আনন্দের।


ক্ষুধার্থ পেটে খাবার না পরলে মানুষ কখনোই জানতো না যে,
বেঁচে থাকাই আনন্দের।


বেঁচে থাকা আনন্দের
কিন্তু সবার জন্য সব সময় নয়।
———————————
রশিদ হারুন
১/০৪/২০১৯

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×