somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

ম্যাসেন্জারের সবুজ ফোঁটাটা প্লিজ জ্বালিয়ে রাখুন

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সন্ধ্যা শুরু হলেই
তাকিয়ে থাকি,
একনজরে তাকিয়ে থাকি,
মোবাইল স্ক্রীনের উজ্জ্বল আলোর দিকে,
কতক্ষণ একনজরে তাকিয়ে থাকা যায়, বলুনতো?
আপনিকি কখনো এভাবে অপেক্ষায় থাকেন?
জানেন,
একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে না
আমার চোখে একসময় জল চলে আসে।
চোখের জল কখন যে ঠোঁট ছুঁয়ে
বুক বরাবর নেমে যেতে যেতে
আবার শুকিয়েও যায়,
আমি নিজেই টের পাই না,
তবুও আপনার ম্যাসেন্জারে সবুজ ফোঁটা জ্বলে ওঠে না।


আমার বুক বরাবর নেমে আসা জলে
যদি আপনাকে ভিজাতে পারতাম,
তখন হয়তো আপনার ম্যাসেন্জারের সবুজ আলোটা আমার জন্য সব সময় জ্বলে থাকতো,
আপনি তখন আমাকে হয়তো ঠিকই ভালোবাসতেন,
যখন খুশি আমাকে ব্লক করে রাখতেন না।
আচ্ছা বলুনতো
পুরুষ মানুষ বয়সে বেশি ছোট হলে কি তাকে ভালোবাসা যায়না?


আপনার অপেক্ষায় মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে
প্রতি মুহূর্তেই আমার বয়স বেড়ে যায়,
তবুও আপনি আমাকে আপনার চেয়ে বড় হতে দেন না কখনো,
আমি শুধু শুধু বয়স বাড়িয়ে আপনাকে ছুঁতে চেষ্টা করি।


হঠাৎ হঠাৎ আপনি দয়া করে যখন একটা ভালোবাসার লাল ছবি
অথবা একটা হাসির গোল মুখের ছবি দেন,
তখন মোবাইলটা আমার বুকে ধরে রাখি কিছুক্ষণ,
শুধু তখনই একটু গরম তাপ টের পাই বুকে।


আপনি কখনো কি গভীর রাতে রাস্তার লাল বাতির সিগন্যালে আটকে ছিলেন?
রাস্তা একেবারে খালি ;
তবু যাওয়া যাবেনা,
আমার অবস্হাও হয়েছে তাই।
চারদিকে এতো সবুজ ফোঁটা,
তবুও শুধু আপনার
ম্যাসেন্জারের সবুজ ফোঁটার অপেক্ষায় থাকতে থাকতে চোখে জল চলে আসে।


মাঝে মাঝে খুব সকালবেলায় যেদিন প্রচণ্ড ঝড়সহ বৃষ্টি নামে,
প্রতিবারই বাসার ছাদে গিয়ে চোখের জল মিশিয়ে দেই বৃষ্টির জলে সাথে।
আমি আশায় থাকি এই চোখের জল মেশানো বৃষ্টির জলে যেদিন ভুল করে আপনিও ভিজবেন-
সেদিন থেকেই ম্যাসেন্জারের সবুজ ফোঁটাটা সব সময় আমার জন্য জ্বলে থাকবে।
———————————————
০৪/১০/২০১৯
রশিদ হারুন

কবিতাটি ৬১ বার পঠিত হয়েছে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×