হাইকোর্টের বারান্দায় শুয়ে থাকা
একটি ক্ষুধার্ত কুকুর একদিন স্বপ্ন দেখে,
-এই শহর সম্পূর্ন কুকুরের দখলে থাকবে সব সময়।
মানুষ আর কুকুরের জন্য আইন সমান হবে,
রাতে সবাই একসাথে পেট ভরে খাবে।
পরদিন, মহামান্য আদালত বললেন,
“হাইকোর্টের বারান্দায় কুকুরদের ঘুমানো নিষেধ।”
তারপর সকালেই সিটি কর্পোরেশনের ট্রাকে করে যখন কুকুরটিকে বন্দী করে নিয়ে যাওয়া হয়,
খোলা আকাশের দিকে তাকিয়ে কুকুরটি ভাবে,
‘এই শহর একসময় সম্পূর্ন কুকুরের দখলে আসবেই,
সেদিন থেকে গৃহহীন মানুষদের শহরের সব বারান্দায় ঘুমানোর অনুমতি দেওয়া হবে।
আহা,
মানুষগুলো কুকুর হলে কতো ভালো হতো!
-তাহলে তাদের মত মায়া থাকত কুকুরেরই মতো।
———————
কাব্যগ্রন্থ- আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না
(কবিতাটি কিছুটা সংশোধিত)
র শি দ হা রু ন
১৭/০২/২০১৯
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

