somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবন যায় দীর্ঘ প্রতীক্ষায়

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি তাদেরই দলে
যাদের জীবন যায় এক দীর্ঘ ‌অচেনা প্রতীক্ষায়।
কাউকে দেখতে ইচ্ছে করলেই দিন বা রাতের হিসাব না করেই সাথে সাথে রওনা দেই তার কাছে।
মানুষটিকে বাড়িতে না পেলেও তার বাড়ির নীচেই
দিনকে দিন ঠাঁয় দাঁড়িয়ে তার জন্য দীর্ঘ প্রতীক্ষা করি।
দীর্ঘ প্রতীক্ষায় আমার কোনো অবসাদ জাগেনা শরীরে কিংবা মনে,
অথচ তাদের সাথে দেখা হলে তারা বারবার ঘড়ি দেখে।
আমার সময় জ্ঞানের অভাব দেখে তারা খুবই ‌অস্বস্তি অনুভব করে!
একসময় তীব্র ছটফট শুরু করে আমাকে বিদায় করে দেবার জন্য।
আবার যাবার সময় ভুল করে সেই মানুষটি যদি কখনো বলে যায়
-‘আবার দেখা হবে’
তাহলে আমি সেখানে‌ই দাঁড়িয়ে তার প্রতীক্ষা করি আরেকবার দেখা না হওয়া অবধি।
এই তীব্র প্রতীক্ষার এক অদ্ভুত নেশা আছে আমার শরীর-মনে।
এ যেনো প্রাচীন হাহাকারের নেশা,
এ যেনো প্রাচীন একাকীত্বের নেশা।
আমার বাল্যকালের এক বন্ধু আমাকে এই নেশা ধরিয়ে দিয়ে গেছে।
এই শহর ছেড়ে চলে যাবার সময় তাকে বাসে তুলে বিদায় দিতেই;
সেই কবে সে বাসের জানালা দিয়ে চিৎকার করে হাহাকার কন্ঠে বলেছিলো,
“ আসিরে, আবার দেখা হবে!”
তারপর থেকে আমার বুকে ইচ্ছে জাগলেই অনন্ত সময় ধরে বাস স্টপে দাঁড়িয়ে থাকি তার প্রতীক্ষায়,
যদি আবার সে ফিরে আসে কোনো একদিন।
ফিরে এসে যদি আমাকে না দেখে এই বাসস্টপে,
তাহলে সে বড় কষ্ট পাবে।
তার এই কষ্টের কথা ভাবলেই আমার মন খারাপ হয়ে যায় যখন তখন।
শুধু এই জন্যই আমি বাসস্টপে তার প্রতীক্ষায দাঁড়িয়ে থাকি দিনকে দিন।
বাসস্টপে মানুষগুলো আমাকে দেখে বোধহয় ভাবে আমিও তাদেরই মত বাসের অপেক্ষায় একজন যাত্রী,
অথচ কোনো বাসের হেলপার কখনোই আমাকে একবারও ডাকেনা বাসে ওঠার জন্য।
বাসের হেলপাররা ঠিকই চিনে ফেলে আমাকে,
তারা ঠিকই জানে আমি মানব জীবনের দার্ঘ প্রতীক্ষার এক হাহাকারের ফসিল।
আসলে আমার মতো ‌অনেক মানুষই পৃথিবীর বিভিন্ন বাসস্টপে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে,
কারো না কারো জন্য ।
‌এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষটি একদিন দীর্ঘ প্রতীক্ষার এক হাহাকারের ফসিল হয়ে যায়।
সেই মানুষটি কিন্তু কখনো টেরও পায়না সে আর মানুষ নেই,
সে এখন দীর্ঘ প্রতীক্ষার এক হাহাকারের ফসিল।
———————————
র শি দ হা রু ন
১৫/১০/২০২০
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×