somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেসক্রিপশন

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনোলীনা
প্রাচীনকাল থেকেই কিছু মানুষ হঠাৎ করেই ‌একবারেই গুম হয়ে যায়
আশেপাশের মানুষরা তা টেরও পায় না,
কেউ তাদের আর কখনোই খুঁজে পায়না
এমন কি তারা নিজেও নিজেকে খুঁজে পায়না আর বাকি জীবন।

শুধু মানুষটির শরীর দিব্যি সবার সামনে হাঁটাচলা করে
অথচ সেই মানুষটি তার নিজের শরীরের ভিতরেই থাকেনা আজীবন।

প্রাচীন চিকিৎসাবিদ্যা নিয়ে ঘাঁটাঘাঁটি করলে তুমিও জানতে পারবে,
এই গুম হয়ে যাওয়াকে তখনকার সময়ের চিকিৎসকরা বলতো – ‘অন্তৰ্দহন’
এর চিকিৎসা পত্রে বিস্তারিত ভাবে লেখা হয়েছে-
“প্রিয় মানুষটাকে না পাওয়ার তীব্র গুমোট হাহাকার
আর বিষম যন্ত্রনার কথা মুখে বলতে না পারার এক বিবশ কষ্টে
মানুষটি তার বুকের ভিতরের মনোবেদনার তাপে পুড়ে পুড়ে
ছাই হয়ে শরীর থেকে বাতাসে মিলিয়ে গেছে,
সেই মানুষটিকে শরীরের ভিতরে রাখার একমাত্র ঔষুধ,
-সেই প্রিয় মানুষটিকে কোন না কোন ভাবে তার এই হাহাকার আর যন্ত্রনার কথা কমসেকম একবার জানানো,
হোক তা একট চিঠি লিখে
কোন একটি কবিতা শুনিয়ে
অথবা একবার চিৎকার করে কেঁদে ফেলে।

মনোলীনা
পত্রিকা খুললে মাঝেমধ্যে দেখবে,
প্রত্নতাত্ত্বিকবিদগণ মাটি খুঁড়ে যখন
প্রাচীন মানুষের ফসিল আবিস্কার করেন
সেই ফসিলের কিছু বুকের কোঠরে পাওয়া যায় অক্ষত অনেক বর্ণমালা,
হালকা গরম জল,
অথবা জ্বলন্ত কিছু ছাই।

মনোলীনা
তুমি কি জানো?
বর্তামান কালেও কিছু মানুষ একই কায়দায় গুম হয়ে যায় তার শরীর থেকে!

আধুনিক ডাক্তারগণ এই হারিয়ে যাওয়াকে বলে -‘বিষণ্নতা’
এর একমাত্র ঔষুধ নাকি মুঠোভর্তি ঘুম!

মনোলীনা
বিষণ্নতার এক পুরোনো দোস্ত আমি,
তাইতো ঘুমকে ফাঁকি দিতে নিজের প্রেসক্রিপশন নিজেই লিখি
এক বিষাদের কবিতার মুখোশে।
আর সেই প্রেসক্রিপশন বুকে নিয়ে
সারাদিন দাবড়িয়ে বেড়াই শহরময়,
তটস্থ করে রাখি সব ঔষুধের দোকান।

সূর্য ডুবলেই সুযোগমতো তোমার দোতলা বাড়ির চিঠির বাক্সে ফেলে আসি আমারই লেখা
এক বিষণ্নতার প্রেসক্রিপশন।

মনোলীনা
তুমি শুধু একবার
শুধু একবার প্রেসক্রিপশনটা পড়ে দেখো,
বুকের ঔষুধগুলো ঠিকঠাক লেখা হয়েছে কিনা,
‌অন্ততঃ ভুল ঔষুধের নাম সঠিক করে দিও।

তা না হলে
ভুল ঔষুধে আমিও একদিন
গুম হয়ে যাবো আমার শরীর থেকে
সেই সব প্রাচীন মানুষের মতো আজীবনের জন্য।
———————
র শি দ হা রু ন
০৮/০১/২০২১
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×