somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনমরা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মনোলীনা,
যেই আমি একসময় বিপ্লবী হতে চেয়েছিলাম তোমারই জন্য,
সেই আমি এখন তোমার শহরেই ইটের জঙ্গলে
নিজের কাছ থেকেই ফেরারী!

গভীর রাতে তোমার অভিমানের দুঃশাসনের প্রসাদ গুড়িয়ে দেবার গোপন প্রতিটি কর্মসূচীতে ব্যর্থ হয়ে
শহরের সব কাঁনাগলির দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে
আবারো নিজের ঘরে ফিরে আসি প্রায় শেষ রাতে।
ঘরে ফিরে আয়নায় চোখ পড়লেই টের পাই,
দেওয়াল নয়
আমার শরীরে ধাক্কা লেগেছে
এই শহরের গলিতে গলিতে আটকে থাকা আমারই মতো আত্মীয়হীন ব্যর্থ মানুষদের আশ্রয়হীন স্বপ্ন।
তখনই সেই সব আশ্রয়হীন স্বপ্নদের বাতাসে ভাসিয়ে দিতে দিতে
পাঁচতলার বারান্দার লোহার গ্রীলের খাঁচার ফাঁক দিয়ে শেষ রাতের
এক রহস্যময়ী আকাশের দিকে তাকালে দেখতে পাই-
স্বাধীন মেঘের দাপাদাপি,
আলো ম্লান হতে থাকা মন খারাপ করা এক চাঁদ,
‌অকালে মরে নক্ষত্র হয়ে যাওয়া বিপ্লবী কিছু আপনজনহীন মানুষ
-জ্বলজ্বল করে জ্বলছে দূর ছায়াপথে!

আর কিছু কিছু আশ্রয়হীন স্বপ্ন বাতাসে উড়তে না পেরে পড়তে থাকে নিরীহ মাটিতে।
সেই মাটির দিকে তাকালেই দেখি
সেখানে শুয়ে আছে লম্বা এক অলস গলি,
সেই গলিতেই চোখে কষ্ট দেওয়া ল্যাম্পপোস্টের এক ভুল বাতি
-বারবার জ্বলে আর নিভে।
গলির শেষ মাথায় ডাস্টবিনের পাশে গোল হয়ে নিঃশব্দে বসে থাকে কিছু রাতের কুকুর,
তারা পাহারা দেয় ঘুমিয়ে থাকা এক নিঃসঙ্গ মাতালকে।

মনোলীনা,
তুমি ভেবে দেখো
কতো অমিল এই দুটো দৃশ্যে!
বিশ্বাস করো
আমার বড় অস্হির লাগে।
তখনই আমার এই অক্ষম বুক ছটফট করে;
চোখ জলে ভিজে যায় শুধু তোমারই বিচ্ছেদে।

মনেলীনা
আমি প্রতিবারই একরকম দৌড়েই ঘরের চলে আসি।
আবারো আয়নায় তাকাই,
জলে ভরা চোখে দেখি
ঘরের কোনে একাকী দাঁড়িয়ে
-একজন আপনজনহীন মনমরা পুরুষ।

মনোলীনা
এই শহরের ইটের জঙ্গলে পালিয়ে থাকতে থাকতে দিনকে দিন
তোমারই অভাবে
আমি চরম বিপ্লবী না হয়ে
ধীরে ধীরে চরম বিষাদের কবি হয়ে যাচ্ছি।
—————————
র শি দ হা রু ন
২৭/০২/২০২১
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×