somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

সেক্রিফাইজ

২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কৈশোরে মহল্লায় যখন নতুন কোনে ভাড়াটিয়া আসত
আমরা বন্ধুরা সবাই সেদিন গোয়েন্দা হয়ে যেতাম।
সে‌ই ভাড়াটিয়ার ঘরের খবর জানতে গিয়ে আমাদের শুধু নজর থাকত
কোনো কিশোরী মেয়ে আছে কিনা সেই নতুন ভাড়াটিয়ার।

যে বন্ধু আগে খবর আনত সেই কিশোরী মেয়েটির সে বিবিসির গোয়েন্দা সংবাদদাতার মতো ভাব ধরে বলতো- “ফার্স্ট বুকিং!”
বাকি সব বন্ধুদের হিংসা হতো তাকে।
সবাই পিছিয়ে আসতাম
আর অপেক্ষায় থাকতাম নতুন কোন ভাড়াটিয়ার।
একে আমরা বলতাম “সেক্রিফাইজ!”
অথচ কী আশ্চর্য!
কিশোরী মেয়েটি অথবা তার পরিবার কেউই জানত না আমাদের এই সেক্রিফাইজের কথা।

প্রেমের নিয়ম কিন্তু রহস্যময়।
এতো গোয়েন্দাগিরি
এতো দাঁড়িয়ে থেকে পাহারা দেবার সব প্ররিশ্রম
সবই বৃথা হয়ে যায়,
যখন অন্য মহল্লার কোনো কিশোরের সাথে সেই কিশোরীকে একই রিকশার হুড তুলে আড়ালে হাসতে হাসতে গড়িয়ে পড়তে দেখা যেত।
অথবা একদিন হঠাৎ করেই সেই বাড়িতে টু-লেট ঝুলতে দেখা যেত।

এভাবেই আমাদের সব বন্ধুরা আস্তে আস্তে সিগারেট টানতে শিখল।
শিখল অন্যের মহল্লার কিশোরের জন্যও “সেক্রিফাইজ!”

জেনে রাখুন,
জলে ডুবতে ডুবতে মানুষ একদিন ঠিকই সাঁতার শিখে ফেলে।
আমাদের বন্ধুদের মধ্য থেকেও কেউ অন্য মহল্লার কোন কিশোরীর সাথে একদিন একই রিকশার হুড তুলে পাঁচ মিনিট ঘুরে আসে!
আর আমাদের বন্ধুদের সাথে সেই গল্পই করত পাঁচ ঘন্টা যাবত,
সাথে একটু ছোঁয়াছুয়ি আর চুম্বনের গল্প থাকতই।

আমাদেরও বুকের ভিতরে গোপনে প্রচণ্ড হিংসা হতো সেই বন্ধুর জন্য।

যতই হিংসা হোক
আমরা সব বন্ধুরা হাতে হাতে সিগারেট টানতে টানতে
মনে মনে সেই বন্ধুর জন্য বলতাম
“সেক্রিফাইজ!”
——————
র শি দ হা রু ন
২৮/০১/২০২২
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×