somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন এমন হয়?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জ্বল জ্বল বিকেলে বলা কওয়া নেই
হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হলো!
তুমি ভিজে একাকার,
চারিদিক হঠাৎ করেই মলিন হয়ে গেলো।
অথচ তুমি একই ভাবে ঠায় দাঁড়িয়ে আছো একতলার রেলিংবিহীন ছাঁদের মাঝখানে,
যেনো জানতে এখনই বৃষ্টি ঝরবে তোমার জন্য
অথবা বৃষ্টি জানতো তুমি তার জন্যই অপেক্ষায় আছো!

মনোলীনা,
তোমার ছাদ ঘেষা বিদুৎ এর তারে বসে একটা কাক একনজরে তোমার দিকে তাকিয়ে ভিজছে।
কাক বিষয়ে আমার জ্ঞান খুবই কম,
কাকটি আনন্দিত হয়ে ভিজছে না কষ্টে ভিজছে?
সেটি বুঝতে পারছি না।

একটা ছাই রঙের বিড়াল মাঝে মাঝে পাশের বাড়ির জানালা দিয়ে উঁকি দিয়ে তোমাকে দেখছে
আর বৃষ্টির ঝাপটায় বারবার মুখ লুকাচ্ছে!
বিড়াল বিষয়েও আমার জ্ঞান খুবই সীমিত,
বিড়ালটি এতো উৎসাহ নিয়ে বারবার তোমার ভিজে শরীরের দিকে কেন তাকাচ্ছে?
সেটিও বুঝতে পারছি না।

মনোলীনা,
তোমার বাড়ির উল্টো দিকে ফুটপাতে দাঁড়িয়ে আমি ভিজতে ভিজতে তোমাকেই দেখছিলাম,
ঠিক কাক আর বিড়ালটির মতো।
একমনে রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টির জলে ভিজতে ভিজতে আমি কেন তোমার দিকে তাকিয়ে, তাও বুঝতে পারছিনা!
আমি আশ্চর্য হয়ে দেখলাম
নিজের বিষয়ে‌ই আমার জ্ঞান সবচেয়ে কম।

একটা মোটর গাড়ি রাস্তার ময়লা জল আমার শরীরে ছিটিয়ে চলে গেলো
অথচ আমার মনে কোন রকম রাগ হলো না.
মোটর গাড়ির ড্রাইভারের দিকে একবারের জন্যও রাগী চোখে তাকিয়ে দেখিনি,
আমি শুধুই তোমার দিকে তাকিয়ে।
ঝুম বৃষ্টিতে দুজনেই ভিজছি
জ্বলজ্বল থেকে হঠাৎ বৃষ্টি ভেজা মলিন এই বিকালে একবারের জন্যেও তুমি আমার দিকে তাকাওনি ।

মনোলীনা,
একটা বিষয়ে আমার জ্ঞান বাড়ছে ইদানিং,
রোদ, ঝড়-বৃষ্টি, আর শীত যাই হোক না কেনো?
তুমি আমাকে দেখ বা না দেখ
তোমাকে দেখতেই আমার ভালো লাগে
এই ব্যাপারে আমার কোন লাজ লজ্জা আর অপরাধবোধ নেই।

আমার আরেকটু জ্ঞান বাড়াতে হবে নিজের সম্পর্কে,
নিজেকে আরো জানতে হবে;
এই যে তোমাকে দেখলেই বলা কওয়া নেই
সব সময়ই ঝুম বৃষ্টি শুরু
আর আমার শরীর বৃষ্টির অদৃশ্য জলে ভিজে একাকার হয়ে যায়

মনোলীনা,
তুমি কি জান, আমার কেন এমন হয়?

————-
র শি দ হা রু ন
১৫/০৯/২০২৩
মন্ট্রিয়াল, কানাডা
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×