somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার স্মরণসভা -

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় ঢাকা শহর
মাত্র এই কয়েকদিনে আমাকে ভুলে গেলে!
সারাজীবনই তো তোমাকে দিয়েছিলাম,
আমার অভাবে অন্তত একটা স্মরণসভার আয়োজন করা উচিত তোমার,
আমাকে নিয়ে দু'একটা স্মৃতিময় কথা বলুক দু'একজন।


স্মরণসভার প্রধান অতিথি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না।
সকালের চায়ে চুমুক দিতে দিতে বারান্দার গ্রীলে বসে থাকা যে কাকটার সাথে প্রতিদিনই সুখ-দুখের গল্প করতাম
আমাদের দু’জনের মাঝে খুব মিল ছিল-
আমরা দু’জনই ছিলাম একা,
সেই কাকটির চেয়ে বেশি আমাকে আর কে জানে?
কাকটাকে ডাকলেই আমার স্মরণসভার প্রধান অতিথি হয়ে আসবে।


আমি ভুলেই গিয়েছিলাম
একজন সভাপতি ছাড়া তো সভা চলবে না।
আমার ঘরের ভেন্টিলেটারে নির্জনে বাস করা বয়স্ক টিকটিকিটা রাতের পর রাত আমার খোঁজ রেখেছে,
প্রায়ই মাঝরাতে ভেন্টিলেটার থেকে মাথা বের উঁকি দিয়ে আমাকে দেখত- বেঁচে আছি কিনা,
আমি বেঁচে আছি সেটা আমাকেই জানান দিত- টিক্ টিক্ শব্দে,
রাতের বেলায় নিঃসঙ্গ মানুষের টিকটিকির চেয়ে বড় বন্ধু পৃথিবীতে নেই ।


চাঁদপুরে দাদার বাড়ির পাশ ঘেঁষে রেললাইনের উপর অলস বসে থাকা যে সাদাবকটা দেখে আমি সারাজীবন সাদাবক হতে চেয়েছি
সেই সাদাবকটাকে বিশেষ অতিথি হলে আমার ভালো লাগবে।
আমার একটা অনুরোধ রাখবে প্রিয় শহর-
সাদাবকটাকে যেন স্মরণসভার ঠিক উপরের আকাশে পুরো সময়টুকু উড়ে বেড়ানোর সুযোগ করে দেওয়া হয়।
আমি নিশ্চিত
তুমি দেখবে বকটা বিদায়ের সময় আমার জন্য অন্তত কিছু সাদা পালক তোমার শহরের আকাশে উড়িয়ে যাবেই, যাবে।


বৃষ্টির জলে আমি সারাজীবন ‌অসংখ্যবার খুন হয়েছি
শুধু বৃষ্টিই জানে আমার এই খুন হবার খবর।
আমার স্মরণসভায় যেন বৃষ্টির জলকে খবর দেওয়া হয়,
প্রিয় শহর সেটা বিশেষ খেয়াল রাখতে হবে তোমাকে,
আমি বাজি ধরে বলতে পারি
আমার স্মরণে তোমার শহরের প্রতিটি অলিগলি সেদিন ঝুম বৃষ্টিতে খুন হবে।


প্রিয় ঢাকা শহর,
সেই স্মরণসভায় আমার আপনজন আর বন্ধুদেরও ডাকবে।
তাদের সবার হাতে আমার পক্ষ থেকে একটা লিফলেট দিবে,
সেখানে যেন লেখা থাকে,
“তোমাদের ছেড়ে আমি ভালো নেই!"
সেই লিফলেটের লেখা পড়ে কেউ যদি গরম দীর্ঘশ্বাস ফেলে,
প্রিয় শহর দয়া করে তুমি তাদের প্রত্যেককে আলাদা করে জানিয়ে দিও-
আমি যেখানেই থাকি
যতো দূরেই থাকি
তাদের এই দীর্ঘশ্বাসের গরম আঁচে আমারও বুক পুড়ে যায়।


প্রিয় ঢাকা শহর,
তোমার কাছে আমার শেষ অনুরোধ,
এই স্মরণসভার আকাশে সেদিন যত কষ্ট আর হাহাকার জমবে,
সবটুকু কষ্ট আর হাহাকার তুমি চিঠির খামে ভরে
মনোলীনার কাছে পৌঁছে দিও।
আমি চাই
মনে প্রানে চাই
তারও মন খারাপ হোক সেই রাতে।


প্রিয় শহর,
কমসেকম একটি রাতে যেন আমার স্মরণে মনোলীনার ঘরের বাতাসে ভেসে বেড়ায়
এক বুক কষ্ট আর হাহাকার।
—————-
র শি দ হা রু ন
২৫/০৯/২০২৩
মন্ট্রিয়াল, কানাডা
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×