চৌমুহনী রেলওয়ের জায়গায় অবৈধ দোকান ও অপরিকল্পিত গার্ডরূম নির্মান
নোয়াখালী প্রতনিধিঃ
নোয়াখালীর চৌমুহনী রেলষ্টেশন এলাকার বিশাল জায়গা অবৈধ দখল করে দোকান নির্মান চলছে এবং রেল গেইটের পাশেই ষ্টেশনের সাইডিং লাইনের উপরে অপরিকল্পিতভাবে গার্ডরুম নির্মান করায় জন জীবন ঝুকি পূর্ন হচ্ছে।
শনিবার দুপুরে সরজমিন ঘুরে দেখা গেছে, রেলওয়ের জায়গায় ,এমনকি ষ্টেশন রোডে দুই শতাধিক দোকান দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে যাচ্ছে। চৌমুহনী ডিবি রোডের উপরে রেল গেইটের পাশে ষ্টেশনের সাইডিং লাইনের উপরে সম্প্রতি নির্মিত হচ্ছে গেইটম্যান বা গার্ড রুম। সাইডিং লাইনগুলি ব্যবহার হয় না, এমন অজুহাতে অনেকগুলি দোকান পূর্বে থেকেই জায়গা গুলি অবৈধ দখল করেছ্ ে। বর্তমানে গার্ডরুম নির্মান চলা কালে চারিপাশের খালি জায়গাগুলিও দখলে নিয়েছে। যার ফলে সাধারন যাত্রী চলাচল ঝুকিপূর্ন হয়ে উঠছে। তাছাড়া সাইডিং লাইনগুলি স্থায়ীভাবে বন্ধ হয়ে পড়ছে। দখলদার দোকানীদের অনেকেই জানান, তারা কমবেশী টাকা দিয়েই এখানে দোকান করছে।
এ বিষয়ে চৌমুহনী স্টেশন মাষ্টারের সাথে আলাপ করলে তিনি জানান, দোকানীদের দখলকৃত জায়গ্গাুলি লিজ দেয়া হয়নি।তাদের কাছ থেকে কোন টাকা পয়সা নেয়া হয় না। বিভিন্ন সময়ে উর্ব্ধতন কতৃপক্ষের নির্দেশ ক্রমে দোকনীদের উঠিয়ে দিলে, দু’একদিনপর আবার বসে পড়ে। অবশ্য নতুনভাবে দখলে নেয়া জায়গার দোকানগুলো রেলওয়ে পুলিশের মাধ্যমে আলাপ চলা কালেই উঠিয়ে দেয়া শুরু করেছে।
রেলওয়ে লাকসাম রেঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রাম নারায়ন ধরকে সরজমিন পেয়ে অবৈধ দখল, সাইডিং লাইনের উপরে অপরিকল্পিতভাবে গার্ড রুম নির্মান বিষয়ে জানতে চাইলে, তিনি কোন কথা না বলে “যা হচ্ছে সব উর্ধ্বনকতৃপক্ষের সিদ্ধান্ত মোতবেক হচ্ছে ”বলে পাশ কেটে যান।
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তপন মজুদার, অধ্যাপক মাসুম রেজা তরুসহ উপস্থিত শতাধিক লোকজনরা বলেন, সাইডিং লাইন বন্ধ করে রাষ্ট্রীয় আয়ের পদ রুদ্ধ হচ্ছে। অবৈধ দোকান নিমার্ন করে জন নিরাপত্তা ঝুকি পূর্ন করছে। এবিষয়ে কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য তারা জোর দাবী করেন।
গোলাম মহিউদ্দিন নসু
নোয়াখালী
০১৭১৪৮৪০৮৯৪
তারিখঃ৩.১.১৫
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন
সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব
আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
খালিদ বিন ওয়ালিদের জুলুমের বিরুদ্ধে ছিলেন বদর যুদ্ধের সাহাবী হযরত আবু কাতাদাহ আল আনসারী (রা.)
প্রথমেই বলে নিতে হবে, ইসলামে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অশেষ সম্মান দেওয়া হয়েছে। মুসলমানদের যখন খুবই খারাপ অবস্থা, তখন এই বদর যুদ্ধে নবীজির নেতৃত্বে অংশগ্রহণ করেন একদল মুষ্টিমেয় সাহাবী। সেই বদর... ...বাকিটুকু পড়ুন
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।